আফজাল নাম নিয়ে মুকেশকে সপরিবারে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন বিষ্ণু

যে নম্বর থেকে হুমকি ফোন এসেছিল সেই নম্বরের লোকেশন ট্র্যাক করে বোরেভেলি পশ্চিম থেকে বিষ্ণু বিভু ভৌমিকে আটক করে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুসলিমদের বদনাম করতেই আফজাল (Afzal)  নাম নিয়েছিলেন বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার (Reliance Chairman) মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) সপরিবারে খুনের হুমকি দেওয়া বিষ্ণু বিভু ভৌমিক (Bishnu Bibhu Bhowmick)। সোমবার সন্ধ্যায় এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন মুম্বই পুলিশের ডিসি (DCP, Mumbai Police) নীলো‍ৎপল (Nitotpal)। অতীতে অন্য কোনও অপরাধের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিন সকালেই গিরগাঁওয়ে অবস্থিত রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (Relaiance Foundation Hospital) ফোন করে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) সপরিবারে খুনের হুমকি দেন ৫৫ বছর বয়সী বিষ্ণু (Bishnu Bibhu Bhowmick)। সকাল ১০টা ৩৯ থেকে বেলা বারোটা পর্যন্ত মোট নয়বার ওই হুমকি ফোন আসে। হুমকিফোন দাতা নিজেকে আফজাল হিসেবে পরিচয় দেন। লাগাতার হুমকি পাওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডিএম মার্গ থানায় (D M Marg Police Station) অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে মুম্বই পুলিশ।

যে নম্বর থেকে হুমকি ফোন এসেছিল সেই নম্বরের লোকেশন ট্র্যাক করে বোরেভেলি পশ্চিম থেকে বিষ্ণু বিভু ভৌমিকে আটক করে পুলিশ। ডিএম মার্গ থানায় নিয়ে এসে জেরা করা হয়। মুম্বই পুলিশের ডিসিপি নীলো‍ৎপল সাংবাদিকদের জানিয়েছেন, মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়া বিষ্ণু বিভু ভৌমিক দহিসারের বাসিন্দা। পেশায় স্বর্ণ ব্যবসায়ী। দক্ষিণ মুম্বইয়ে সোনার দোকান রয়েছে তার। কেন নিজের পরিচয় ভাঁড়িয়ে বিষ্ণু ফোন করলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার