উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ৯ শ্রমিকের

ভয়াবহ দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) রাসায়নিক কারখানায় (Chemical Factory) বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। রাত সাতটা পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণে কমপমক্ষে নয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া কারখানার ভিতরেও বেশ কয়েকজন আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশসন। ভয়াবহ দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)। প্রাথমিক তদন্তের পরে দমকল আধিকারিকদের অনুমান, কারখানার বয়লার ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে রাজধানী দিল্লি (Delhi) থেকে ৬০ কিলোমিটার দূরে হাপুর (Hapur district) জেলার ঢৌলানার (Dhaulana) একটি কারখানায় আচমকাই বয়লারে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঢৌলানা শিল্পতালুকে থাকা বেশ কয়েকটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। নিমিষেই রাসায়নিক কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় নিমিষেই ঝলসে যান আট শ্রমিক। গুরুতর আহত হন আরও বেশ কয়েকজন। আগুনের তীব্র শিখার কারণে অনেক শ্রমিক বেরোতে পারেননি।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন ত‍ৎপরতায় আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা। টানা সাড়ে তিন ঘণ্টা লড়াই চালানোর পরে আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতর থেকে আটজন শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় আরও একজন শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। কারখানার ভিতরে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা