আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি রাজ্যে লজ্জাজনক ঘটনা! চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ ৬০ বছরের প্রবীণের

নিজস্ব প্রতিনিধি: চকলেটের প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটের বেসমেন্টে নিয়ে গিয়ে ১৬ বছর বয়সী তরুণীকে ধর্ষণ ৬০ বছরের বৃদ্ধ র। আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে বৃ্দ্ধকে শনাক্ত এবং গ্রেফতার পুলিশের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গুজরাতের ভাদাদোরায়। জানা যায়, ভাদাদোরার একটি আবাসনে বসবাসকারী ৬০ বছর বয়সী ট্যাক্সি চালক ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করেন। ভুক্ত ভোগী তরুণী নিজেই তাঁর বাবা-মাকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ভবনের বেসমেন্টে নিয়ে যায় নরপিশাচ বৃদ্ধ। এরপর মেয়েটির গলা টিপে তাঁকে ধর্ষণ করে। এবং সে মেয়েটিকে হুমকি দেয় যে, সে যাতে বেরিয়ে কাউকে কিছু না বলে, তাহলে তাঁকে মেরে ফেলবে। এরপর মেয়েটি ভয় পেয়ে বাড়িতে চলে যান। কিন্তু সে প্রথমেই মা-বাবাকে সবটা বলে দেননি। কিন্তু মেয়ের মুখ দেখে বাবা-মা বুঝতে পারেন যে, তাঁদের মেয়ে কোনও কারণে ভয়ে পেয়েছে।

এরপর তাঁরা মেয়েটিকে জিজ্ঞাসা করতেই সে বৃদ্ধর কুকীর্তি সবটাই ফাঁস করে দেয়। এরপর মেয়ের দেওয়ার তথ্যের ভিত্তিতে নির্যাতিতার বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ ফ্ল্যাটের CCTV ফুটেজ দেখে লজ্জাজনক ঘটনাটির প্রমাণ পান। এবং তাৎক্ষণিকভাবে বৃদ্ধকে গ্রেফতার করেন। পুলিশ পকসো আইনে ৬০ বছরের বৃদ্ধর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পুলিশ আরও প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ