দলিত হওয়াতে বৈষম্যের শিকার, তফশিলি কমিশনকে নালিশ আমলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দলিত হওয়ার কারণে বারংবার বৈষম্যের শিকার উচ্চপদস্থ আমলা। গত একবছরে পাঁচবার বদলি করা হয়েছে বলে অভিযোগ এনেছেন এই উচ্চপদস্থ আইএএস অফিসার। জম্মু ও কাশ্মীর প্রশাসনের ষড়যন্ত্রের শিকার বলে জাতীয় তফশিলি কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকেও চিঠি দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বিরোধী দলগুলি এই বিষয়ে আওয়াজ তুলেছে।

গুজরাটের বাসিন্দা অশোক পারমার ১৯৯২ সালের আইএএস অফিসার। জলশক্তি বিভাগের কিছু কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছিলেন তিনি। তাই জম্মু ও কাশ্মীরের প্রশাসন দ্বারা হয়রানি, ভয় ও হুমকি দেখানোর অভিযোগ করেছেন তিনি। জাতীয় তফশিলি কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠিতে তিনি এই বিষয়গুলি জানিয়েছেন।

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, দলিত হওয়ার অপরাধে তাঁকে দুটি উচ্চপর্যায়ের বৈঠক থেকে বের করে দেওয়া হয়। অন্যান্য অফিসারদের সামনে তিরস্কার করা হয়। তিনি কেন্দ্রীয় ডেপুটেশনে ছিলেন। ২০২২ সালের মার্চ মাসে তাঁকে AGMUT ক্যাডারে প্রত্যাবর্তন করা হয়। পরে তাঁকে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান সচিব হিসাবে বদলি করা হয়। ওই বছরেই ৫ই মে জলশক্তি বিভাগের প্রধান সচিব হিসাবে বদলি করা হয়। তখনই তিনি এই ডিপার্টমেন্টের পর্দা ফাঁস করেছিলেন।এরপর কয়েক মাসের মধ্যেই এআরআই এবং প্রশিক্ষণ বিভাগে বদলি করা হয়েছিল।১৮ জুলাই তাঁকে স্কিল ডেভেলপমেন্টে বদলি করা হয়। এর দুই সপ্তাহের জম্মু-কাশ্মীরের  ব্যুরো অফ পাবলিক এন্টারপ্রাইজেস এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শুধু জলশক্তি বিভাগ নয় সরকারি অন্য বিভাগগুলির কেলেঙ্কারিও ফাঁস করেছিলেন। এই বিষয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা