দিল্লিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত বাবা। শুক্রবার একদল ছেলের হাত থেকে নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবার। তাঁকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লির ওখলা ফেজ টু সঞ্জয় কলোনি এলাকায়।                                                                                                                                                      

জানা গিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ নিহত হানিফের ১৪ বছর বয়সী ছেলে বাইক আনতে যায়। চার-পাঁচ জনের একটি দল তাঁর বাইকের ওপর বসেছিল। তাঁদের সরতে বললে বিতর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে হানিফ ছুটে যান। তিনি তাঁর ছেলেকে বাঁচাতে গেলে তাঁকে ইট দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ। এআইআইএমএস-এর ট্রমা সেন্টারে আহতদের ভর্তি করা হলে হানিফকে মৃত বলে ঘোষণা করা হয়।

নিহত মহম্মদ হানিফ পেশায় কুলি। এই ঘটনায় তাঁর নাবালক ছেলেও আহত হয়েছে। ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়