বাড়িওয়ালাকে হাতুড়ি মেরে খুন, দেহের ওপর দাড়িয়ে সেলফি

ধৃতের নাম পঙ্কজ কুমার। বাড়ি বিহারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মদ খাওয়া নিয়ে বিবাদ। আর তার জেরে ভাড়াটিয়া বাড়ির মালিককে হাতুড়ি মাথায় মেরে খুন করে। পরে দেহর ওপর দাঁড়িয়ে তোলে সেলফি। পুলিশ খুনিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম পঙ্কজ কুমার। বাড়ি বিহারে।

বাড়ির মালিক সুরেশের ছেলে জগদীশের বয়ান উদ্ধৃত করে দিল্লি পুলিশ জানিয়েছে, পঙ্কজের মদ খাওয়ার অভ্যাস ছিল। তা নিয়ে বাবা জগদীশ বেশ কয়েকবার আপত্তি জানায়। কিন্তু আপত্তিতে আমল দিতে অস্বীকার করে পঙ্কজ। ঘটনার আগের দিন বাবার সঙ্গে পঙ্কজের এই নিয়ে কথাকাটি হয়। পরদিন সকালে পঙ্কজ জগদীশকে জানায়, তার বাবা ব্যবহার ভালো নয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই, সে বাড়ি ছেড়ে দিয়েছে।

জগদীশের সন্দেহ হওয়ায় সে বাড়ির একতলায় সুরেশের ঘরের সামনে পৌছয়। দেখে, দরজা খোলা। দরজা খুলে ভিতরে ঢুকতেই সে আঁতকে ওঠে। দেখে সুরেশের দেহ মাটিতে পড়ে রয়েছে। জানা গিয়েছে, পঙ্কজের সঙ্গে সুরেশের তুমুল কথাকাটি হয় ৯ অগাস্ট। প্রতিবেশীরা জানিয়েছে, মদ খাওয়া নিয়ে এর আগেও দুইয়ের মধ্যে তীব্র বাদানুবাদ হত। পঙ্কজ মদ খেয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করত। তারাও পঙ্কজের এই আচার-আচরণের অতিষ্ট হয়ে গিয়েছিল। জগদীশকে তারা এই নিয়ে বেশ কয়েকবার আপত্তি তোলে।

পুলিশ পঙ্কজের মোবাইল ট্র্যাক করে খুন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করেছে। দায়ের করেছে হত্যা মামলা। জেরায় পঙ্কজ খুনের কথা স্বীকার করে নিয়েছে। পুলিশ এও বলেছে, গ্রেফতারি এড়াতে সে বেশ কয়েকবার বাড়ি বদল করে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়