Loading live market data...
Loading active stocks...
Connecting...

পঞ্চায়েত সদস্যকে রাস্তায় ফেলে মনের সুখে লাথি, ঘুষি

মামলা রুজু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, সেহোর (মধ্যপ্রদেশ):  সদ্য নির্বাচিত এক পঞ্চায়েত সদস্যকে (panchayat member) তার দফতর থেকে বের করে এনে রাস্তায় ফেলে চলল গণধোলাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেহোরে। শুক্রবার সেখানে ছিল পঞ্চায়েত নির্বাচন। ফল প্রকাশের পর পঞ্চায়েত সদস্যকে বেধরক মারধর করে প্রতিদ্বন্দ্বী শিবিরের লোকজন।

গণপ্রহারের শিকার রাকেশ লোধি (Rakesh Lodhi)। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মহেশ লোধী। পঞ্চায়েত ভোট কেমন চলছে, তা দেখতে সেহোরের (Sehore) একটি বুথে যান। কথা বলছিলেন দলীয় কর্মীদের সঙ্গে। সেখানে হাজির হয় মহেশ লোধি এবং তার সমর্থকেরা। তারা রাকেশের সঙ্গে কথাকাটা কাটিতে জড়িয়ে পড়েন। আচমকাই তারা তাঁর ওপর চড়াও হয়ে তাকে মারতে থাকে। একসময় রাকেশকে তারা ধাক্কা মেরে রাস্তায় (road) ফেলে দেয়। ওই অবস্থাতেই চলে যথেচ্ছ লাথি। কয়েকজনকে দেখা গিয়েছে প্যান্টের বেল্ট খুলে তারা রাকেশকে চাবুক পেটার মতো পেটাচ্ছে। রাকেশ একসময় মারের হাত থেকে বাঁচতে দু হাত দিয়ে মাথা ঢাকে। তাতেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। রাকেশ এবং তাঁর এক সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে (hospital)  ভর্তি করে। পুলিশে মামলা রুজু হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, এই হামলা যে পঞ্চায়েতের সেখানে বিজেপি (BJP) জয়লাভ করে। কংগ্রেস এই ঘটনা নিয়ে ইতোমধ্যে সরব হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলেছে।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর