বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই কথা একাধিকবার বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। সঙ্গে হাসিনার আমলে বাংলাদেশ বেশি নিরাপদ ছিল বলে বারবার বলতেন বাংলার বিজেপি নেতা। যদিও শুভেন্দুর মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি হাসিনা। তবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা।

আরও পডুন: স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শুক্রবার রাতে তাঁর দল আওয়ামী লিগের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে তিনি বাংলার বিজেপি সরকার ও নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লিগের তরফে দেওয়া বিবৃতিতে হাসিনার বক্তব্য, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। জয়ী দল বিজেপির বিজয়ীরাও রয়েছেন এর মধ্যে। তিনি, শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ ও ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।’ হাসিনার এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যখন থেকেই ভারতে আছেন, তখন থেকেই শুভেন্দু অধিকারী বলতেন, প্রধানমন্ত্রী হিসাবেই আবার বাংলাদেশে ফিরবেন হাসিনা। তারপরে বাংলায় নতুন সরকার গড়তেই আওয়ামী লিগের নেত্রীর এই বিবৃতি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?