রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: তিনদিনের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে সেই ঘোষণা করেছেন ট্রাম্প। আগামী ৯ মে অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত যুদ্ধবিরতি লাগু থাকবে কিভ ও মস্কোর মধ্যে। শনিবার থেকে রাশিয়া পালন করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের বর্ষপূর্তি। সেই কারণে আগেই এই সময়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিষয়ে ট্রাম্পের সঙ্গে একপ্রস্থ কথাও হয় পুতিনের। তারপরেই ইউক্রেনের সঙ্গে কথা বলে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট।

আরও পডুন: ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘রাশিয়ায় এই উদযাপন বিজয় দিবস উপলক্ষে, কিন্তু একইভাবে ইউক্রেনেও। কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ ও নিয়ামক ছিল। এই যুদ্ধবিরতিতে সকল প্রকার সামরিক কার্যকলাপ স্থগিত থাকবে এবং উভয় দেশ থেকে ১,০০০ জন করে বন্দীর বিনিময় হবে। তবে মাত্র তিনদিন নয়, চারবছর ধরে চলা দীর্ঘমেয়াদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরোপুরি থেমে যাবে। সেই চেষ্টাই করছি আমি।’
এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের পরামর্শদাতা ইউরি উষাকভ জানিয়েছেন, ‘আমেরিকার প্রতিনিধিরা এই বিষয়ে কথা বলেছেন। আমরা এই যুদ্ধবিরতিতে সহমত পোষণ করি। তারপরেই কিভের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়।’

একইভাবে এই তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে জানিয়েছেন ধন্যবাদও।

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ