স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জয় শ্রী রাম’ এই একটা স্লোগানেই বাজিমাত হয়েছে বাংলায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ‘জয় শ্রী রাম’ স্লোগানকে সামনে রেখেই বাংলায় ভোটযুদ্ধে ঝাঁপায় বিজেপি। দলীয় নেতা থেকে কর্মকর্তাদের মুখে মুখে এখন শুধুই ‘জয় শ্রী রাম’ স্লোগান। আট থেকে আশি, এই এক ধ্বনিতে মুখরিত সমাজ। আর সেই ‘জয় শ্রী রাম’ স্লোগানকে আরও সমাজের গভীরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, ‘জয় শ্রী রাম’ এই শব্দবন্ধকে সামনে রেখে এবার বানানো হয়েছে গান। ইতিমধ্যেই সেই গান তৈরি। তবে কবে মুক্তি পাবে সেটা জানা যায়নি। সূত্রের খবর, ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিনই প্রকাশ পেতে পারে সেই গান। বঙ্গ-বিজেপির সমাজ মাধ্যম থেকে প্রকাশিত হবে গানটি।

আরও পডুন: শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয় 

তবে ‘জয় শ্রী রাম’ শব্দ থাকলেও উত্তরপ্রদেশ বা বিহারের স্টাইলে নয়, বাংলার মতো করে বানানো হয়েছে গানটি। যাতে করে বাঙালির মনে মনে পৌঁছে যায় সেটি। সেই কারণে বাংলার শিল্পীকে দিয়ে সেই গান তৈরি করিয়েছে বিজেপি। তবে সবটাই হয়েছে চুপিসারে। জানা গিয়েছে ‘জয় শ্রী রাম’ গানটির সুরকার ও গায়ক অরিন্দম চট্টোপাধ্যায়। তিনি বহু বাংলা জনপ্রিয় গান উপহার দিয়েছেন। দেব, সোহম, যশ দাশগুপ্তের মতো অভিনেতাদের সিনেমাতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। এবার বিজেপির হয়ে ‘জয় শ্রী রাম’ গান উপহার দিতে চলেছেন অরিন্দম।

যদিও তিনি বা গেরুয়া শিবিরের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। ‘জয় শ্রীরাম’ শব্দবন্ধ বারংবার ব্যবহার হয়েছে এই গানে। বঙ্গে বিজেপির সরকারের আগমনে কীভাবে উন্নতি হবে, কোন কোন কাজ হবে, সেই বার্তাই নাকি রয়েছে গানে। গানটি অরিন্দমের গলাতেই শোনা যাবে বলে সূত্রের খবর।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে