খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৪ বছরের শিশুর! মাথার ভেতরে আটকে গেল স্টিলের হাঁড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! স্টিলের হাঁড়ি নিয়ে খেলতে গিয়ে মহাবিপাকে পড়ল চার বছরের শিশু। খেলার ছলে ওই স্টিলের হাঁড়ি তার মাথার মধ্যে আটকে যায়। বহু চেষ্টায় ওই হাঁড়ি মাথা থেকে বের করা সম্ভব হয় নি।তড়িঘড়ি ৪ বছর বয়সী ওই শিশুর চিৎকারে ছুটে আসে মা-বাবা।কিন্তু তারাও মাথা থেকে হাঁড়ি সরাতে ব্যর্থ হয়। এদিকে হাঁড়ির ভেতর দমবন্ধ হয়ে আসে ছোট্ট শিশুটির। ওই অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে বাবা-মা ছুটে যায় হাসপাতালে। আজব এই ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার জাংলা গ্রামে।

শিশুর এই অবস্থা দেখে আতঙ্কে পরিবার।তড়িঘড়ি ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা সাবধানতার সঙ্গে ওই স্টিলের হাঁড়িটি সফলভাবে বের করতে সক্ষম হন। শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচে শিশুটি।আনন্দে বাবা-মায়ের চোখে জল। যেন নব জন্ম ফিরে পেল শিশুটি। শিশুটিকে হাসতে দেখে ডাক্তাররাও খুশি হন। তবে সতর্ক করেন অভিভাবকদের। যেন শিশুটিকে নজরে রাখা হয় সেই পরামর্শও দেন তারা।

প্রথমে, বনাই মহকুমা হাসপাতালের ডাক্তাররা ম্যানুয়ালি ওই স্টিলের হাঁড়িটি শিশুর মাথা থেকে বের করার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। এদিকে শিশুটি আতঙ্কে কান্না করতে থাকে। শিশুটির অবস্থা গুরুতর হয়ে উঠলে তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাউরকেলায় নিয়ে যাওয়ার কথা ভাবেন। ঠিক তকই কর্তব্যরত চিকিৎসকরা শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেন। এরপরই ডাঃ প্রভাত রঞ্জন সিং নামের একজন চিকিৎসক অন্যান্য চিকিৎসা কর্মীদের সহায়তায় অসাধ্য সাধন করেন। স্টিলের হাঁড়ি কেটে, বের করা হয়। শিশুটি পুনরায় সুস্থ হয়ে ওঠে।

ছোট্ট ওই শিশুর নাম শুভম। শুভমের বাবা-মা জানায়, শুভম প্রতিদিনের মতই বাড়িতে খেলছিল। বাড়ির বড়রা তখন বাড়ির কাজে ব্যস্ত ছিল। এই দুর্ঘটনাক্রমে একটি স্টিলের পাত্রে তার মাথায় আটকে যায়। দীর্ঘক্ষণ ধরে তার মাথা থেকে হাঁড়িটি বের করার জন্য চেষ্টা চালানো হয়। কিন্তু সকলে ব্যর্থ হয়। আতঙ্কিত হয়ে বাড়ির সকলে। এরপর তাকে বনাই মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার