ভয়ঙ্কর! দিল্লি-সহ পার্শ্ববর্তী অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচশো শতাংশ বৃদ্ধি

সক্রিয় রোগীর সংখ্যাও অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি-সহ পার্শ্ববর্তী অঞ্চলে মাত্র দু সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লাফে পাঁচশো শতাংশ। সমীক্ষায় এমনই এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনায় সক্রিয় রোগীর সংখ্যাও একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। মাত্র দু সপ্তাহের মধ্যে সংখ্যাটা ০.৫ শতাংশ থেকে বেড়ে ৫.৩৩ শতাংশে পৌঁছে গিয়েছে। এই বৃদ্ধিতে চিকিৎসকেরা সিঁদুরে মেঘ দেখছেন। তারা বলছেন, সময় থাকতে থাকতে এখনই পদক্ষেপ না করলে ফিরবে সেই ভয়াবহ চিত্র, যা দেখে চমকে উঠেছিল দেশবাসী। চিকিৎসকমহল বলছে, দেরি না করে সরকার করোনা পরীক্ষার শুরু করুক। ফিরিয়ে আনা হোক মাস্কের ব্যবহার।

উল্লেখ করার মতো বিষয় হল আক্রান্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ স্কুল পড়ুয়া। দিল্লি সরকার থেকে সব স্কুল কর্তৃপক্ষকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোহিনীর এমআরজি স্কুলের প্রিন্সিপ্যাল অংশু মিতাল জানিয়েছে, পড়ুয়াদের মধ্যে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য প্রয়োজনী পদক্ষেপ করা হয়েছে। অভিভাবকদেরও সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লির সংখ্যাগরিষ্ঠ নাগরিক মনে করছেন, মাস্ক ব্যবহারের ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়ার ফলেই আচমকাই দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিক্ষিকা শিবু সোনি জানিয়েছে, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে কোনওভাবেই আর গা ঢিলেমি দেওয়া যাবে না। সময় থাকতে থাকতে আপ সরকারের উচিত পদক্ষেপ করা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট বৈঠকে বসতে চলেছে।

আরও পড়ুন ফের বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা, দৈনিক আক্রান্ত হাজার ছাড়াল

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর