নাগপুরে চুরি করে পাপ ধুতে কুম্ভে স্নান চোর বাবাজির, পরে অযোধ্যায় রামলালা দর্শন, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: বাড়িতে নিঃশব্দে ঢুঁ মেরে টাকা-গয়না হাতিয়ে পাপস্খলনে কুম্ভে গিয়ে স্নান করল চোর বাবাজি। শুধু তাই নয়, প্রয়াগরাজ থেকে  সোজা পৌঁছে গিয়েছিল অযোধ্যায় রামলালা দর্শনে। ভগবান রামচন্দ্রকে দর্শনের পরে ফের কুম্ভমেলায় গিয়ে পাপ ধুতে ফের সঙ্গমে ডুব দিয়েছিল। সেখান থেকে সোজা হাজির ভোপালে। তবে শেষরক্ষা হয়নি। নাগপুর পুলিশ পিছু ধাওয়া করে ভোপাল থেকেই হাতেনাতে পাকড়াও করেছে ‘অনুতাপে’ ভোগা চোর বাবাজীবনকে।

তাহলে খুলেই ঘটনাটি বলা যাক। মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা সরোদে পরিবার মেয়ের বৌভাত উপলক্ষে বাড়ি ফাঁকা রেখেই হাজির হয়েছিল রিসেপশন পার্টিতে। আর ওই সুযোগেই এক চোর সরোদে পরিবারের বাড়িতে ঢুকে নগদ টাকা-সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছিল। মেয়ের বৌভাত শেষে বাড়িতে ফিরে তো সরোদে পরিবারের মাথায হাত। সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ দেখে চোর বাবাজিকে নাক্ত করেন তদন্তকারীরা। তারা দেখেন, ভান্ডারা জেলার নিবাসী রজনীকান্ত কেশব চানোরে ওই দুষ্কর্ম করেছে। এর পরেই রজনীকান্তের মোবাইল ফোন ট্র্যাক করেন তারা। তাতে দেখতে পান, চুরি করে সোজা প্রয়াগরাজের কুম্ভমেলায় পৌঁছে গিয়েছে রজনীকান্ত। সেখানে হাজির হন তদন্তকারীরা। কিন্তু ততক্ষণে কুম্ভে স্নান সেরে অযোধ্যায় রামলালা দর্শনে হাজির হয়েছে রজনীকান্ত। এর পর ফের কুম্ভে পৌঁছে দ্বিতীয়বার সঙ্গমে ডুব লাগিয়েছে। তার পর ট্রেন ধরে হাজির হয়েছে ভোপালে।

মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং করে লাগাতার চোর বাবাজির পিছনে তাড়া করে ভোপাল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জেরায় রজনীকান্ত স্বীকার করেছে, সরোদে পরিবারের বাড়ি থেকে চুরি করা সোনার একাংশ ভান্ডারার এক বন্ধকী কারবারির কাছে বিক্রি করেছে। চুরির পাপ ধুতে মহাকুম্ভে স্নান করতেই ওই সোনা বিক্রি করেছে। রজনীকান্তের কাছ থেকে ১৩০ গ্রাম সোনা সহ চুরি যাওয়া ১৮ লক্ষ টাকার জিনিস বাজেয়াপ্ত করেছে। নাগপুরের হুডকেশ্বর থানার আইসি জ্ঞানেশ্বর ভেদৌকর সাংবাদিকদের জানিয়েছেন, ভয়ঙ্কর চোর হিসাবেই ধৃত রজনীকান্ত পরিচিত। বিদর্ভ এবং পড়শি রাজ্য ছত্তিশগড়ের একাধিক থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। মূলত বিলাসী জীবনযাপনের জন্যই চুরিকে পেশা হিসাবে বেছে নিয়েছে।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা