বড় হাঁ করে ফুচকা খাওয়া সময় আটকে গেল মহিলার চোয়াল, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুচকা, পানিপুরি বা গোলগাপ্পা সে যে নামই হোক, এই জিনিসের প্রতি ভালোবাসা সকলের রয়েছে। ফুচকার দোকানের সামনে দিয়ে লোভ সামলে পাশ কাটিয়ে যাওয়া বড়ই মুশকিল। সেই ফুচকা খেতে গিয়েই ঘটল ভয়ানক কাণ্ড। আরাম করে ফুচকা খাওয়া যে বেদনাদায়ক হয়ে উঠবে তা ভুলেও তিনি ভাবেননি। উত্তরপ্রদেশের আউরাইয়ায় ফুচকা খেতে গিয়ে আটকে গেল এক মহিলা চোয়াল। এই ঘটনাকে নিয়েই হুলুস্থুল শুরু হয়।

চোয়াল আটকে মহিলার অবস্থা এতটাই গুরুতর ছিল যে কাছাকাছি একটি মেডিকেল সেন্টার সমস্যাটি সমাধান করতে পারেনি। তার পরেই ইনকালা দেবীর পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বড় একটি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। মহিলার ভাগ্নীর প্রসবের সময় নির্ধারিত থাকায় পরিবারের সকল সদস্য হাসপাতালের কাছে জড়ো হয়েছিল।
সেখানে থাকে শিশুরা খিদে পেলে তারা ফুচকা খাওয়ার বায়না করে। তাই পরিবারের সকল সদস্য একটি দোকানে যায় ফুচকা খেতে। সেখানেই ছিলেন ইনকালা দেবীও।

আরও পড়ুন: ‘ধর্ষক আসারাম বাপুর জামিন বাতিল করুন’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নাবালিকা ধর্ষিতা

একজন আত্মীয় ঘটনার মুহূর্তটি বর্ণনা করে বলেন, “দিদি যখন একটি বড় ফুচকা খাওয়ার জন্য মুখ খুললেন, তখনই তার চোয়াল আটকে যায় এবং বন্ধ হচ্ছিল না। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।” হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সমস্যার সমাধান হয় তবে মুখে এখনও ব্যাথা রয়েছে বলেই জানিয়েছেন ইনকালা দেবী।এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসকরা বলেছেন, এক কামড়ে অতিরিক্ত খাবার খাওয়ার সময় হঠাৎ করে অতিরিক্ত মুখ খোলার কারণে এই স্থানচ্যুতি হতে পারে। তবে ফুচকা খাওয়ার সময় চোয়াল আটকে যাওয়ার ঘটনা সত্যিই সকলকে হতবাক করে দিয়েছে।

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী