রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন আদিত্য ঠাকরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল হলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার কালামনুড়িতে ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলান শিবসেনার যুব নেতা। তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা আম্বাদাস ধানভে। প্রাক্তন কংগ্রেস সভাপতির কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে উদ্ধব পুত্র বলেন, ‘গণতন্ত্রের জন্যই রাহুলজির কর্মসূচিতে সামিল হয়েছে। গণতন্ত্র বাঁচাতে এক সঙ্গে লড়তে হবে।’

শুক্রবারই ‘ভারত জোড়ো যাত্রা’ ৬৫ দিনে পড়ল। দক্ষিণের একাধিক রাজ্য ঘুরে বর্তমানে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে চলেছে রাহুল গান্ধির স্বপ্নের কর্মসূচি। মহারাষ্ট্রে ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের সঙ্গে সামিল হওয়ার জন্য এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। সেই আমন্ত্রণে আদৌ পওয়ার, ঠাকরেরা সাড়া দেন কিনা সে দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সবাইকে চমকে দিয়ে এদিন হিঙ্গোলি জেলার কালামনুড়িতে ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেন আদিত্য ঠাকরে। দুই নেতা মিছিলে পাশাপাশি যেমন হেঁটেছেন, তেমনই রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে হাতও নেড়েছেন। এদিন একই সঙ্গে রাহুল ও আদিত্যের মিছিলে হাঁটাকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁরা মনে করছেন, মতাদর্শগত পার্থক্য থাকলেও আসন্ন বৃহন্মুম্বই পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুরসভার ভোটে যে কংগ্রেস ও শিবসেনা যে জোট বেঁধে লড়াইয়ের পথে হাঁটবে এদিনের মিছিল থেকে সেই বার্তাই পরোক্ষে দেওয়া হয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?