দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি ও হরিয়ানায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা আপের

নিজস্ব প্রতিনিধিঃ  সামনেই লোকসভা নির্বাচন। আর তারআগেই দিল্লি ও হরিয়ানায় প্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি। মঙ্গলবার আপের প্রবীণ নেতা সন্দীপ পাঠক বলেন, “আমরা পাঁচটি রাজ্যে লড়াই করব।  মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিল্লিতে আপের প্রার্থীরা হলেন সোমনাথ ভারতী (নয়াদিল্লি), সাহিরাম পেহলওয়ান (দক্ষিণ দিল্লি), মহাবল মিশ্র (পশ্চিম দিল্লি) এবং কুলদীপ কুমার (পূর্ব দিল্লি)। অন্যদিকে হরিয়ানায় প্রার্থী হলেন সুশীল গুপ্তা।

শনিবার দিল্লিতে দুই দলের সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ মুকুল ওয়াসনিক জানান, লোকসভা নির্বাচনে তাঁর দল চাঁদনি চক, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে কংগ্রেস পূর্ব দিল্লি, উত্তর পূর্ব দিল্লি এবং চাঁদনি চক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছে। তবে কংগ্রেসের হয়ে কারা লড়বে তা এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সাতটি আসনই জিতেছিল। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয়েছিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আম আদমি পার্টি।  সেই কারণেই এবার নির্বাচনের আগে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে আপ।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ