নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালা অঞ্চলে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।স্থানীয় সূত্রের দাবি, ১৮৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সুনন্দা রায় সরকার ও তাঁর স্বামী চিরঞ্জিত সরকার আবাস যোজনার নামে নেওয়া তথাকথিত “কাট মানির”(Cut Money) টাকা সংশ্লিষ্টদের হাতে হাতে ফিরিয়ে দেন। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের সকলকে ডেকে টাকা ফিরিয়ে দেওয়া হয় ।এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, টাকা ফেরত দেওয়ার সময় বা তার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাঁদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন এবং ডিম নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের নেতা ,মন্ত্রী, বিধায়ক ও পুর প্রতিনিধিদের ডিম ছোড়ার ঘটনা ঘটেছে এর আগে।

এবার কাটমানির টাকা ফেরত দিয়েও ডিমের টার্গেট থেকে বাঁচতে পারলেন না পঞ্চায়েত সদস্যার স্বামী। একটি কিংবা দুটি নয় পরপর বেশ কয়েকটি ডিম(Egg) তাঁকে লক্ষ্য করে ছোড়া হল।পঞ্চায়েত সদস্যের স্বামী চিরঞ্জিত সরকার বলেন যারা আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন তারা সেই টাকা পাওয়ার পর তৃণমূল পার্টি ফান্ডে স্বইচ্ছায় টাকা দিয়েছিলেন। পরবর্তীকালে তারা সেই টাকা ফেরত চাওয়ায় শুক্রবার সেই উপভোক্তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত সদস্যের স্বামী দাবি করেন এই টাকা কারো কাছ থেকে জোর করে আদায় করা হয়নি। সকলেই স্বেচ্ছায় দিয়েছিল।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম