করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় গোয়েন্দা প্রধান (DNI) তুলসী গ্যাবার্ড। দায়িত্ব ছাড়ার শেষ দিনে একগুচ্ছ ‘গোপন নথি’ প্রকাশ করে তিনি প্রাক্তন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।

গ্যাবার্ডের দাবি, চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (WIV)-তে পরিচালিত ঝুঁকিপূর্ণ করোনাভাইরাস গবেষণার জন্য মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা হয়েছিল। তাঁর অভিযোগ, ফাউচির নেতৃত্বাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (NIAID) থেকে কোটি কোটি ডলার এমন গবেষণায় বরাদ্দ করা হয়েছিল, যা পরবর্তীতে কোভিড-১৯-এর সম্ভাব্য ‘ল্যাব-লিক’ তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে ওঠে। শুধু অর্থায়নই নয়, গ্যাবার্ড আরও দাবি করেছেন যে, ভাইরাসের উৎস সংক্রান্ত গোয়েন্দা মূল্যায়নকে প্রভাবিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফাউচি। তাঁর কথায়, ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনাকে আড়াল করে প্রাকৃতিক উৎসের তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য গোয়েন্দা সংস্থা এবং নির্বাচিত বিজ্ঞানীদের ব্যবহার করা হয়েছিল। আরও বিস্ফোরক দাবি, ২০২৪ সালে কংগ্রেসে শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার সময় ফাউচি নাকি গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে নিজের যোগাযোগ সম্পর্কে সম্পূর্ণ সত্য বলেননি। গ্যাবার্ডের অভিযোগ, তিনি একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়ে এমন তথ্য গোপন করেছিলেন যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত। প্রকাশিত নথিতে আরও দাবি করা হয়েছে, যে সমস্ত গোয়েন্দা বিশ্লেষক বা বিশেষজ্ঞ ফাউচির বক্তব্যের সঙ্গে একমত ছিলেন না, তাঁদের অনেককেই চাপে রাখা হয়েছিল। কেউ কেউ পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, আবার অনেকের পেশাগত অগ্রগতিও বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

গ্যাবার্ডের কথায়, ‘কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। এত বছর পরও যদি সত্য আড়ালে থাকে, তাহলে মানুষের প্রতি তা অবিচার। এখন প্রয়োজন সম্পূর্ণ স্বচ্ছতা, সত্য প্রকাশ এবং দায়বদ্ধতা নিশ্চিত করা।’ তবে এই সমস্ত অভিযোগের জবাবে অ্যান্টনি ফাউচির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর