ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: সমঝোতা চুক্তির স্মারকলিপিতে স্বাক্ষরের পরে আচমকাই বাতিল হয়ে গেল আমেরিকা ও ইরানের মধ্যে পূর্ব প্রস্তাবিত বৈঠক। শুক্রবার (১৯ জুন) সুইৎজারল্যান্ডে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সুইৎজারল্যান্ড সফরে যাচ্ছেন না। যার ফলে ইরানের সঙ্গে আমেরিকার এই মুহূর্তে কোনও বৈঠক হচ্ছে না। এমনকী আনুষ্ঠানিক ভাবে দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরও পিছিয়ে গেল। 

দীর্ঘ জটিলতার পথ টপকে আমেরিকা এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তির স্মারকলিপিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার (১৭জুন) (ফ্রান্সের স্থানীয় সময়) সমঝোতাপত্রের স্মারকলিপিতে স্বাক্ষর করেন। ফ্রান্সে সেটি স্বাক্ষরিত হয় ভার্চুয়ালি। সেই সময়ে ট্রাম্পের পাশেই বসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ, মার্কিন বিদেশ সচিব (মন্ত্রী) মার্কো রুবিও। যদিও ট্রাম্পের তরফে সেই সময়ে জানানো হয় শুক্রবার, সুইৎজারল্যান্ডে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে আমেরিকা। সেখানেই আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। যদিও তার আগেই দুঃসংবাদ এসে গিয়েছে। ভ্যান্সের সফর বাতিল হতেই আপাতত হচ্ছে না কোনও বৈঠক। কিন্তু কেন ভ্য়ান্স, তাঁর সফর বাতিল করলেন? হোয়াইট হাউস জানিয়েছে, জরুরি কাজ পড়ে গিয়েছে ভাইস প্রেসিডেন্টের। এখনই কোনও আলোচনা হবে না। খুব শীঘ্রই বৈঠক হবে। 

আরও পডুন: কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

ইরান ও আমেরিকার বৈঠককে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিল সুইৎজারল্যান্ড। কিন্তু ভ্যান্সের সফর বাতিল হওয়ায় আপাতত সেই প্রস্তুতি স্থগিত রেখেছে এই দেশটি। বিষয়টি নিয়ে সুইৎজারল্য়ান্ডের বিদেশমন্ত্রী জানিয়েছেন, আপাতত বৈঠক হচ্ছে না। তবে তিনি আশবাদী, তাঁদের দেশেই খুব শীঘ্রই হবে ইরান-আমেরিকার মধ্যে বৈঠক। বিষয়টি নিয়ে ইরানের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের