বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান: হাওড়া জেলার বাগনানে বিজেপি নেতাকে পিটিয়ে খুন করার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে ওই পরিবারকে। শুধু তাই নয়, নিহত বিজেপি কর্মীর স্ত্রী চাইলে তাকে চাকরিও দেওয়া হবে। এই ঘটনার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন অযথা কেউ আইন হাতে তুলে নেবেন না। হাওড়ার বাগনানে এক বিজেপি নেতাকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম প্রশান্ত দে(Prasanta Dey)। বয়স ৫০।

এই ঘটনায় আরও দুইজন বিজেপি কর্মী অতনু বেড়া(Atanu Bera) ও অজয় মণ্ডল(Aajay Mandal) গুরুতর আহত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, বুধবার রাতে বাগনানের সন্তোষপুর পাইকবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই বিজেপি নেতাদের উপর চড়াও হয় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে বাগনান হাসপাতাল পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই প্রশান্তর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগের তীর আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলামের দলবলের দিকে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।অপর যে দুজন আহত হয়েছে তাদের বয়ান রেকর্ড করার চেষ্টা করছে পুলিশ।তবে এর মধ্যেই শুক্রবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের