পঞ্জাবে জোর ধাক্কা আপের, দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন খারারের বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনধি, চণ্ডীগড়: পঞ্জাবে ফের ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। শনিবার আচমকাই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন খারার থেকে নির্বাচিত আনমোল গগন মান। শুধু বিধায়ক পদেই ইস্তফা দেননি, রাজনীতি থেকেও সন্ন্যাস নিয়েছেন। আনমোলের এমন সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন সমাজমাধ্যম মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টুইটার) এক পোস্টে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে আনমোল লেখেন, ‘ভারাক্রান্ত মনে রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই বিদানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাটিয়ে দিয়েছি। আশা করি উনি আমার ইস্তফা গ্রহণ করবেন।’ যদিও আচমকাই কী কারণে বিধায়ক পদ ও রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিলেন তা খোলসা করেননি আম আদমি পার্টির এক সময়ের দাপুটে নেত্রী।

গত ১৫ জুলাই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন আনমোল মান। ওই বৈঠকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘দলের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালজির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা হয়েছে।’ ওই বৈঠকের মাত্র ৯৬ ঘন্টার মধ্যে আনমোল মানের বিধায়ক পদ ও রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে হতচকিত হয়ে গিয়েছে রাজনৈতিক মহল। যুব ও তরুণ প্রজন্মের কাছে যথেষ্টই জনপ্রিয় ছিলেন খারারের পদত্যাগী বিধায়ক। সূত্রের খবর মোহালির দাপুটে নেতা রঞ্জি‍ৎ গিল গতকাল শুক্রবারই শিরোমণি অকালি দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন বলে চর্চা শুরু হয়েছে।

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা