জামিনের আবেদন খারিজ আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি আবগারি নীতি মামলায় আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের জামিনের আবেদন খারিজ। শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এই রায়দান  দেয়। এদিন বিচারক এম কে নাগপাল রাজ্যসভার সাংসদ সিংয়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । এর আগে বৃহস্পতিবার আদালত তার কার্যক্রম স্থগিত করে বলেছিল যে ২২ ডিসেম্বর সিং-এর জামিন আবেদনের উপর রায় ঘোষণা করা হবে।

এদিন সিং-এর জামিনের আবেদনের শুনানির সময় তাঁর আইনজীবী বলেছিলেন, সিংকে ঘুষ দেওয়ার বিষয়ে অভিযুক্ত দীনেশ অরোরা এবং অন্যান্য সাক্ষীদের বয়ানে অসঙ্গতি রয়েছে। এরপরেই ইডি সিং-এর জামিনের আবেদনের বিরুদ্ধে জানিয়েছেন, সিং-এর বিরুদ্ধে তদন্ত এখনও চলছে । তাই তাঁকে জামিন দিলে তদন্তে বাধা তৈরি হবে। সেই কারণেই সিং-কে জামিন দেওয়া হবে না। গত ৪ অক্টোবর সিংকে গ্রেফতার করে অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি।

ইডি-র অভিযোগ, ২০২১-২০২২ সালের আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।আর সেই সময়কালে  কিছু মদ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের আর্থিক দিক থেকে সুবিধা লাভ পেয়েছিল । তবে সিং এই দাবি প্রত্যাহার করে বলেছে, তিনি এই সকল দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না। উল্লেখ্য, কবে সিং জামিন  এখন অধরাই রয়েছে। তবে লোকসভা নির্বাচনের মাঝেই সঞ্জয় সিংয়ের জামিনের আবেদন খারিজ হওয়ায় চাপে পড়েছে আম আদমি পার্টি। 

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

আজ পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর