বেঙ্গালুরুতে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে আম আদমি পার্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনার অবসান ঘটিয়ে আগামিকাল সোমবার থেকে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হওয়া বিরোধী জোটের হাজির থাকবে আম আদমি পার্টির নেতৃত্ব। রবিবার আপের রাজনীতি সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেইয়া হয়েছে, কংগ্রেসের ডাকা বৈঠকে দলের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আপ নেতা রাঘব চড্ডা।

দিল্লির অধ্যাদেশের বিরোধিতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আপের ঠাণ্ডা লড়াই চলছিল। একাধিকবার কংগ্রেস নেতৃত্বকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আর্জি জানিয়েছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি গত ২৩ জুন পটনায় নীতীশ কুমারের ডাকা মহাজোটের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আপ সুপ্রিমোর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। বৈঠকের পরেই আপের পক্ষ থেকে হুমকির সুরে জানিয়ে দেওয়া হয়েছিল, কংগ্রেসের ডাকা কোনও বৈঠকে দল অংশ নেবে না। ফলে বিজেপি বিরোধী মহাজোট গঠনের চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

অবশেষে বেঙ্গালুরুতে মহাজোটের দ্বিতীয় বৈঠক শুরু ৪৮ ঘন্টা আগে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতা করা হবে। আর তাতেই আপের সঙ্গে কংগ্রেসের ঠাণ্ডা লড়াইয়ের অবসান ঘটে। খানিকটা চাপেও পড়ে যায় কেজরির দল। দিল্লি অধ্যাদেশ নিয়ে কংগ্রেস বিরোধিতার কথা জানানোয় বেঙ্গালুরুর বৈঠক বয়কট করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তাছাড়া মহাজোটের দ্বিতীয় বৈঠক বয়কট করলে অধ্যাদেশের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল যে দলগুলি তারাও শেষ মুহুর্তে আপের পাশ থেকে সরে দাঁড়ানোর রাস্তায় হাঁটতে পারে এমন আশঙ্কাও ছিল। তাই বেঙ্গালুরুতে মহাজোটের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে কেজরির দল বাধ্য হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি