দিল্লি আবগারি মামলায় ৫ দিনের ইডি হেফাজতে আপ সাংসদ সঞ্জয় সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে পাঁচদিনের ইডি হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়েছিল আপের সাধারণ সম্পাদককে। ধৃত সঞ্জয় সিংয়ের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। উল্টোদিকে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত রাজ্যসভা সাংসদকে ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানান ইডির আইনজীবী। শুনানি শেষের পরে বেশ খানিকক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক। পরে সঞ্জয় সিংকে পাঁচদিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

২০২১ সালে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে আর্থিকভাবে লাভবানের অভিযোগ তুলে গতকাল বুধবারই আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংযের বাড়িতে হানা দেয় ইডি। টানা ১০ ঘন্টা তল্লাশি ও জেরা চালানোর পরে গ্রেফতার করা হয় দিল্লির শাসকদলের সাধারণ সম্পাদককে। গ্রেফতারের পরে এক ভিডিয়ো বার্তায় সঞ্জয় সিং অভিযোগ করেন, ‘মিথ্যে অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।’ ওই অভিযোগেই বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘মরনা মঞ্জুর হ্যায়, ডরনা নেহি।’

এদিন দুপুরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ধৃত আপ সাংসদকে পেশ করে ইডি। আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী অভিযোগ করেন, ‘সুবিধা পাওয়ার জন্য ধৃত সঞ্জয় সিংকে ৩ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ব্যবসায়ী দীনেশ অরোরা। সর্বেশ নামে অরোরার এক কর্মচারি ওই টাকা আপের রাজ্যসভা সাংসদের কাছে পৌঁছে দিয়েছিলেন।’ যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেন সঞ্জয় সিং। তিনি দাবি করেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করার জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম