Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুইচ টিপলেই ১৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলে, ত্রিপুরায় জানালেন অভিষেক

বিজেপির চালেই বিজেপিকে কাত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির চালেই বিজেপিকে কাত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার বলতেন ৬০ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। যখন খুশি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন। কিন্তু একুশের ভোটে বঙ্গে ধরাশায়ী হয়েছে বিজেপি। এবার তাঁদের চালেই মাত করতে ত্রিপুরায় হুঙ্কার ছুঁড়লেন অভিষেক। তিনি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বলেছেন, ‘আমার সঙ্গে সবার যোগাযোগ আছে। একটা সুইচ টিপলেই বিজেপি ভেঙে ১৫ জন বিধায়ক চলে আসবেন আমাদের দিকে। কিন্তু আমরা সেটা চাই না। ২০২৩ সালে বিজেপিকে উপড়ে ফেলাই লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সফল হবই। মনে রাখবেন, ত্রিপুরার মানুষ যে দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সে দিনই বিজেপি খতম। পুরসভা ভোটে প্রতিটি আসনে তৃণমূল লড়াই করবে, তারপর বিধানসভা।’

আগরতলায় রবীন্দ্রভবনের সামনের মাঠের জনসভায় দাঁড়িয়ে অভিষেক বলেছেন, ‘গোয়ায় তিন মাসের মধ্যে তৃণমূল সরকার তৈরি হবে। আর ত্রিপুরায় মানুষের সমর্থন আমাদের দিকে। মানুষের ভালোবাসাকে পাথেয় করে, মমতার ছবি মাথায় নিয়ে ত্রিপুরায় ২৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকার প্রতিষ্ঠা করবে তৃণমূল। কাল কোর্টে জিতেছি, এর পর ভোটে জিতব। একমাত্র মমতাই পারেন এদের শিক্ষা দিতে। করোনার থেকেও বিপজ্জনক বিজেপি। বিজেপি-র টিকা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল ডোজ দিতে হবে। পুর ভোটে প্রথম ডোজ, তার পর ১৩ মাস পরে বিধানসভা ভোটের সময় দ্বিতীয় ডোজ।’

ত্রিপুরায় বারবার বাধা সত্বেও এদিনের জনসভা সফল হওয়ায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেল বন্দ্যোপাধ্যায়।

 

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী