দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছেড়ে হইহই করে অখ্যাত এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্য়ায় সহ কুড়ি জন সাংসদ। যদিও তাঁদের এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এই বিক্ষুব্ধ সাংসদদের সাংসদ পদ খারিজের দাবিতে বারবার অধ্যক্ষ ওম বিড়লাকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন সুদীপ-কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজ করা উচিত, সেই বিষয়ে প্রয়োজনীয় নথি লোকসভার সচিবালয়ে জমা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তাতে কর্ণাপাত করেননি লোকসভার অধ্যক্ষ। অন্তত কালীঘাট তৃণমূলের তরফে এমনই দাবি করা হয়েছিল। শেষে ২০ জন বাগি সাংসদদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁরই দায়ের করা মামলার শুনানিতে আজ, মঙ্গলবার সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস পাঠিয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশ, ওই কুড়ি জন সাংসদকে আগামী দু সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মামলাটির শুনানির সময় ধার্য করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক মহলের জল্পনা, সুপ্রিম কোর্ট দলবদলের বিষয়ে হস্তক্ষেপ করায় অস্বস্তি বাড়ল কাকলি-সুদীপদের। এবার লোকসভার অধ্যক্ষের কাছে দলবদলু সাংসদদের এনসিপিআই-তে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনও ক্ষমতা রইল না। ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সাংসদ পদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি হোক। এই আর্জি জানিয়েই গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছিলেন তিনি। তার ভিত্তিতেই এদিন শীর্ষ আদালত কুড়ি জন বাগি সাংসদকে নোটিস পাঠিয়েছে। যদিও লোকসভার অধ্যক্ষ ও সচিবালয়ে কোনও নোটিস দেয়নি সুপ্রিম কোর্ট।

আরও পডুন: রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

অভিষেকের অভিযোগ ছিল, দলবদলু সাংসদরা তৃণমূলের নিয়ম ভেঙেছে। কুড়ি জন নয়, দলের সংগঠন ও পদাধিকার মিলিয়ে ৫০ শতাংশ নেতা দলবদল করলে তবেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ আইন লাগু করা যায় না। কিন্তু এক্ষেত্রে ঘাসফুল শিবির ছেড়ে এনসিপিআই-তে মাত্র কুড়ি জন সাংসদ গিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে কেন দলত্যাগ আইন লাগু হবে না? এমনই প্রশ্ন করেছিলেন তিনি। তারপরেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে অধ্যক্ষ ওম বিড়লাকে জানান অভিষেক। কিন্তু তাতে বিলম্ব হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। যার ভিত্তিতেই এদিন বাগি কুড়ি সাংসদকে নোটিস দিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের