লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অধ্যক্ষের সঙ্গে দেখা করেই কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়দের সাংসদ পদ খারিজের দাবি জানালেন তিনি। গত সপ্তাহেই নানা নাটক করে তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই-তে যোগ দেন কাকলি-শতাব্দী-মালা রায় সহ ২০ জন সাংসদ। এই বিষয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, ‘আমরা এনসিপিআই-এর সঙ্গে যুক্ত হচ্ছি। এবার থেকে এনডিএ-কে সাপোর্ট করব।’ সেইদিনই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন মমতাপন্থী দুই সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। তাঁরা অধ্যক্ষকে একটি চিঠি দিয়ে আসেন। সেই চিঠিটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাতে অধ্যক্ষ ওম বিড়লাকে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। অভিষেক চিঠিতে অধ্যক্ষের কাছে আর্জি জানিয়ে লিখেছিলেন, বিদ্রোহী সাংসদদের দাবি মেনে যেন কোনও পদক্ষেপ না করা হয়। আমরাই আসল তৃণমূল। আমাদের দাবি শুনে পদক্ষেপ করবেন। সেই মতোই অভিষেককে নিজের বক্তব্য পেশ করার জন্য আজ, শুক্রবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন ওম বিড়লা। সেই মতো দিল্লি গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি জানান অভিষেক। এছাড়াও বেশ কিছু অভিযোগও করেছেন তিনি। এমনটা সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

তৃণমূল সাংসদ জানিয়েছেন, ‘তৃণমূলের প্রতীকে জিতে এখন অখ্যাত দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। তাঁরা ভেবেছেন দলত্যাগ বিরোধী আইন তাঁদের উপর কার্যকর হবে না। কারণ একসঙ্গে কুড়ি জন দল ছেড়েছেন। কিন্তু তেমনটা নয়। সংবিধানের ১০ নং অধ্য়াদেশ অনুযায়ী কোনও দলের দুই-তৃতীয়াংশ সদস্য ছাড়লে তবেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ আইন লাগু হয় না। কিন্তু আমাদের দলে এখনও বহু পদাধিকারী নিজেদের পদে রয়েছেন। মাত্র কুড়ি জন সাংসদ গিয়েছেন এনসিপিআই-তে। তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। এটাই অধ্যক্ষকে বলে এসেছি। এই বিষয়ে সুপ্রিম কোর্টে নির্দেশও আছে। আমি দলবদলু কুড়ি জন সাংসদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছি। সেটিও অধ্যক্ষের কাছে জমা দিলাম।’

পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁরা সবাই নিরাপত্তা পেয়েছে রাজ্যের। একবার নিজের সংসদীয় এলাকায় যান, কটা কর্মী তাঁদের পাশে আছেন গিয়ে দেখে আসুন। নির্বাচনে পুনরায় জিতে সাংসদ হয়ে দেখান। দেখব কত দম।’ বাদল অধিবেশনে সংসদ খুললে তৃণমূলের প্রতীক ও দলের নামের জন্য অধ্যক্ষের কাছে দরবার করবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার আগেই ওম বিড়লার সঙ্গে দেখা করে সেই পথ আটকানোর চেষ্টা এদিন করে এলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি রাজনৈতিক মহলের। অভিষেকের সঙ্গে এদিন অধ্যক্ষের কাছে গিয়েছিলেন মমতাপন্থী তৃণমূলের পাঁচ সাংসদ।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ