TMC: তিন দিনের সফরে ফের গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বুধবার দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, ততই আরব সাগরের পাড়ের রাজ্য গোয়ায় রাজনৈতিক ত‍ৎপরতা বাড়াচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই ত‍ৎপরতার অঙ্গ হিসেবেই মঙ্গলবার রাতে তিনদিনের সফরে ফের গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। ৩০ তারিখ ফিরবেন শহরে।

আগামী বছরের গোড়াতেই গোয়া বিধানসভার ভোট। আর ওই ভোটে রাজ্যের কুর্সি তেকে বিজেপিকে উ‍ৎখাত করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের মাঝামাঝি সময়ে গোয়ায় গিয়ে বিজেপি হঠানোর ডাক দিয়ে এসেছেন তৃণমূল নেত্রী। ওই সফরেই তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত তিনিই আরব সাগরের পাড়ের রাজ্যে দলের হয়ে বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করার দায়িত্বে রয়েছেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকাল এগারোটার সময়ে সাঙ্কেলিউমের শ্রী রুদ্রেশ্বর মন্দির দর্শন সংস্থানা গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠে। পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গেও বৈঠকে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন। যেহেতু গোয়ায় বর্তমানে উ‍ৎসবের মরসুম চলছে, তাই নতুন বছর শুরু সঙ্গে সঙ্গেই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের গতি যাতে বাড়ানো হয়, সেই নির্দেশও দেবেন তিনি।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন