আনন্দ বদলে গেল বিষাদে! প্রাক-বিবাহ অনুষ্ঠানে চলল গুলি, নিহত ২ নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে। প্রাক-বিবাহ অনুষ্ঠান চলাকালীন চলল গুলি। তাতেই মৃত্যু হয়েছে দুই নাবলকের। রবিবার পুলিশ এই ঘটনার কথা নিশ্চিত করেছে। বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে উমাই আসাদনগর গ্রামে গুলি চলে বলে জানিয়েছে । সূত্রের খবর, প্রাক-বিবাহ উৎসব চলছিল, গানবাজনা হচ্ছিল এবং অতিথিরা সকলে মিলে নাচছিল। ঠিক সেই সময় গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলেই আসুদ্দিনের ছেলে সুহেলের (১২) মৃত্যু হয়। গুলিতে মুন্না খানের ছেলে ১৭ বছর বয়সী ছেলে শাহখাদ গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দুই ছেলেকেই আলিগঞ্জের একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সুহেলকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, শাহখাদকে উন্নত চিকিৎসার জন্য অন্য কেন্দ্রে পাঠানো হলে সেখানেই গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: নোদাখালিতে মহিলাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার শ্বেতাম্ভ পান্ডে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসপি বলেন, “প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে যে এই ঘটনাটি উৎসব উদযাপনের জন্য গুলি চালানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে। তদন্তের পরেই সঠিক কারণ এবং দায়ীদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও বলেন যে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?