৮৫ বছর বয়সে প্রয়াত রামমন্দিরের মুখ্য পূজারি সত্যেন্দ্র দাস

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ নিশ্বাস ত্যাগ করলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। সপ্তাহখানেক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন। বুধবার(১২ ফেব্রুয়ারি)শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৫ বছর বয়সি আধ্যাত্মিক সাধক। তাঁর শেষকৃত্য অযোধ্যায় অনুষ্ঠিত হবে।

গত ৩ ফেব্রুয়ারি তাঁকে লখনউয়ের এসজিপিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর স্ট্রোক হয়েছিল। এই আবহে তিনি নিউরোলজি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ২০২৪ সালের ১৫ অক্টোবর স্নায়ুর সমস্যার কারণে সত্যেন্দ্র দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেইসময় চিকিৎসায় সেরে উঠেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ লক্ষাধিক তাঁর অনুগামী।

এই নিয়ে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি স্ট্রোকের কারণে গুরুতর অবস্থায় তাঁকে এইচডিইউ নিউরোলজি ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে জীবনাবসান হয় আচার্য সত্যেন্দ্র দাস। স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র দাস। সেই সময় এক টানা ৯ মাস কার্যভার সামলান তিনি। রামমন্দিরের দীর্ঘতম সময়ের পুরোহিতের আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র ২০ বছর বয়সে। তিনি নির্বাণা আখড়ার সন্ন্যাসীও ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি এই রাম মন্দির সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আচার্য সত্যেন্দ্র দাস শৈশব থেকেই অযোধ্যার বাসিন্দা ছিলেন।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের