পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের প্রতিবাদে সম্বলপুরে অধীর, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, সম্বলপুর : বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিগ্রহের শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। দিল্লি, ওড়িশা, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা হতে হচ্ছে তাঁদের। এবার নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে রবিবার ওডিশার সম্বলপুরে গিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।

বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যান। ওড়িশাতেও বহু বাঙালি শ্রমিকরা যান কাজ করতে। সেখানে বাংলায় কথায় বলার জন্য তাঁদের বাংলাদেশি দাগিয়ে দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিজের চোখে দেখতে রবিবার সম্বলপুরের লেবার চকে পৌঁছে গিয়েছেন অধীর চৌধুরী। শ্রমিকদের কাছে পৌঁছানোর সময় বাধা দিয়েছিল পুলিশ। সকল বাধা পেরিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তিনি দেখা করেছেন। তাঁদের কাছে সমস্ত অভাব অভিযোগের কথা শুনেছেন। সবাি সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছেও জানিয়েছেন।

ওড়িশা কংগ্রেসের সঙ্গে তাঁদের পরিচয় করিয়েছেন। কোনও সমস্যা হলে সেখানে জানানোর কথাও বলা হয়েছে। বাংলার শ্রমিকদের ওপরে নির্যাতন বন্ধ করতে হবে। নাহলে ওড়িশায় অবস্থান বিক্ষোভের কথাও জানানো হয়েছে। বাংলায় কথা বলার ‘অপরাধে’  ওড়িশার সম্বলপুর জেলায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি সম্বলপুরে কাজ করতে গিয়ে মার খেয়েছেন ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগরের বাসিন্দা ইজাজ আলি। সম্বলপুর, ভুবনেশ্বর এবং ভদ্রকে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক নিগৃহীত হয়েছেন। এরপরেই প্রতিবাদ জানাতে সম্বলপুরে পৌঁছে গিয়েছেন অধীর।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ