দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গড় গ্বালিয়রে ৫৭ বছর বাদে মেয়র ভোটে জিতল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Schindia) বিশ্বাসঘাতকতার মধুর প্রতিশোধ তুলল কংগ্রেস (Congress)। ৫৭ বছর বাদে গ্বালিয়রের (Gwalior) মেয়র পদে (Mayoral Post) জিতলেন কংগ্রেস প্রার্থী শোভা শিকারওয়ার (Shobha Sikarrwar)। বিজেপি প্রার্থী সুমন শর্মাকে 9Suman Sharma) ২৬ হাজারের বেশি ভোটে হারিয়ে মহারাজার শহরের মেয়র হয়েছেন তিনি। আর সিন্ধিয়াদের দুর্গে (Schindia Baston) মেয়র পদে কংগ্রেস প্রার্থীর জয় নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে, দলকে যিনি জেতাতে ব্যর্থ সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে (Jyotiraditya Schindia) নিয়ে এত মাতামাতি কেন? নিজের দুর্গে কংগ্রেসের জয় নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানাননি মোদি সরকারের অসামরিক পরিবহণ মন্ত্রী।

সদ্য সমাপ্ত পুরসভা ভোটে রাজ্যজুড়ে বিপুল জয় পেলেও গ্বালিয়র (Gwalior), জবলপুর (Jabalpur), ছিন্দওয়ারা (Chhindwara) ও সিংগ্রৌলিতে (Singrauli) হেরে গিয়েছেন বিজেপির মেয়র পদপ্রার্থী। প্রথম তিন পুরনিগমে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। আর সিংগ্রাউলিতে (Singrauli) জয়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (AAP) প্রার্থী। এর মধ্যে ছিন্দওয়াড়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের (Kamal Nath) দুর্গ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Schindia) বিদ্রোহে মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়ালেও নিজের দুর্গ ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা।

কিন্তু ৫৭ বছর বাদে গ্বালিয়রের মেয়র পদে কংগ্রেসের কাছে হেরে যাওয়াতে মুষড়ে পড়েছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। গ্বালিয়র থেকে মোদি মন্ত্রিসভায় রয়েছেন নরেন্দ্র সিং তোমরও (Narendra Singh Tomar)। যদিও হারের জন্য তাঁর দিকে মোটেও অভিযোগের আঙুল তুলছেন না পদ্ম শিবিরের নেতা-কর্মীরা। বরং তাঁদের ক্ষোভ গ্বালিয়রের মহারাজার বিরুদ্ধে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ