সামান্য শিঙাড়াকে নিয়ে বিবাদ, তলোয়ার দিয়ে বৃদ্ধকে খুন মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য শিঙাড়াকে নিয়ে একেবারে খুনোখুনি কাণ্ড। বিহারে শিঙাড়া নিয়ে বিরোধের জেরে ৬৫ বছর বয়সী এক কৃষককে খুন করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহিলা তলোয়ার দিয়ে বৃদ্ধকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, রবিবার বিহারের ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামের বাসিন্দা চন্দ্রমা যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। গুরুতর আঘাত লাগার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।

কী কারণে এই বিবাদের সূত্রপাত?

জানা গিয়েছে কৌলোডিহারি গ্রামের একটি শিশু শিঙাড়া কিনতে গিয়েছিল। সেই সময়ে সেখানে থাকা অন্য শিশুর সঙ্গে তার তর্ক হয় এবং ওই জায়গায় উপস্থিত কয়েকজন মিলে তার খাবার ছিনিয়ে নিয়ে মারধর করে। ৬৫ বছরের চন্দ্রমা যাদব ঘটনার কথা জানতে পেরে তিনি শিঙাড়ার দোকানে যান। তিনি সেখানে উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে শুরু করলে তর্ক শুরু হয়। বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে যে একজন মহিলা তরবারি নিয়ে যাদবের মাথায় আঘাত করেন। তাতেই তিনি গুরুতর আহত হন। পাটনায় হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। খুনের পরেই মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চলছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী