চাকরির টোপ দিয়ে লজে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ ৩ পিশাচের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘৃণ্য! দিনে দিনে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে মানুষের উপর থেকে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের পুনে জেলার বারামতির এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনজন পুরুষ মিলে গণধর্ষণ  করেছে বলে অভিযোগ উঠেছে। 

পুলিশ জানিয়েছে এই ঘটনাটি ছয় মাস আগে ঘটেছিল। কয়েকদিন আগে এই ঘটনায় একজন মহিলা সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নির্যাতিতা মহিলাকে অভিযুক্তরা বীড জেলার আম্বাজোগাইয়ের একটি শিল্পকলা কেন্দ্রে চাকরি দেওয়ার লোভ দেখিয়েছিলেন। সেই ফাঁদে পা দিতেই ঘটে গিয়েছে এই ঘটনা। নির্যাতিতাকে প্রথমে চাকরির টোপ দিয়ে ডাকা হয়। নির্দিষ্ট স্থানে যাওয়ার পর আরও দুই ব্যক্তি মিলে তাঁকে লাঞ্ছিত করে বলে অভিযোগ। তারপর মহিলাকে জোর করে শহরের একটি লজে নিয়ে গিয়ে সেখানে তিনজন পুরুষ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। আম্বাজোগাই থানার একজন আধিকারিক মহিলার অভিযোগ প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন: হোমওয়ার্ক না করায় ঠাকুমার কাছে শিক্ষকের অভিযোগ, অপমানে ন’তলা থেকে ঝাঁপ অষ্টম শ্রেণীর ছাত্রের

মহিলার আরও অভিযোগ, তাঁকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টাও করা হয়েছিল। সম্প্রতি নির্যাতিতা মহিলা তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। মেয়ের খবর পেয়েই মা আম্বাজোগাইতে ছুটে যান এবং তাঁর মেয়েকে উদ্ধার করে বারামতিতে ফিরিয়ে আনেন। পরবর্তীকালে বারামতি থানায় একটি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার বিষয়টি নিয়ে আরও তদন্তের জন্য কেসটি আম্বাজোগাই গ্রামীণ থানায় স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে এই মামলার তদন্ত চলছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা