মোদির কীর্তি, বঙ্কিমদা’‌র পর এবার স্বামী রামকৃষ্ণ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একের পর এক বাংলাকে অপমান এবং ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এটা বিজেপির সর্বস্তর থেকে করা হচ্ছে। আর সেখানে জড়িত খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে দাঁড়িয়ে সাহিত্যসম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন ‘বঙ্কিমদা’। সেই ভুল থেকে যে তিনি শিক্ষা নেননি সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবার জন্মতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবার ‘ভুল’ করলেন দেশের প্রধানমন্ত্রী। এক্স পোস্টে রামকৃষ্ণ পরমহংসকে তিনি সম্বোধন করলেন ‘স্বামী’ বলে। যা কখনও কোনওদিন ব্যবহার করা হয়নি। বরং স্বামী বিবেকানন্দের নামের আগে এটা উল্লেখ করা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর পোস্টের এই ভুল নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।

এদিকে আজ, বৃহস্পতিবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। আজ সকালেই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে কার্যত অপমান করা হল রামকৃষ্ণদেবকে বলে মনে করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী এক্স পোস্টে লেখেন, ‘‌স্বামী রামকৃষ্ণ পরমহংস জির জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি যেভাবে আধ্যাত্মিকতা এবং ধ্যানকে জীবনীশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সেটা প্রতিটি যুগে মানবতার উপকার করে যাবে। তাঁর সদাচরণ এবং বার্তা সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’‌ এখানে রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ হিসাবে সম্বোধন করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

অন্যদিকে এই নিয়ে এখন ঘরে বাইরে সমালোচিত হচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা প্রধানমন্ত্রীর ব্যাপক সমালোচনা করছেন। আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মুখ্যমন্ত্রী পাল্টা এক্স পোস্টে লেখেন, ‘‌আবারও হতবাক! আবারও, প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আক্রমণাত্মকভাবে তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখিয়েছেন। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই উপলক্ষে মহান সাধককে প্রশংসা করার সময়, প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ ‘‌স্বামী’‌ যোগ করেছেন!’‌

এছাড়া মিশন ও মঠের সন্ন্যাসীদের নামের আগে ‘স্বামী’ সম্বোধন করা হলেও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দটি ব্যবহৃত হয় না। রামকৃষ্ণদেবের ক্ষেত্রে ঠাকুর শব্দটি সম্বোধন হিসাবে ব্যবহৃত হয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌এটি সকলেই জানেন, শ্রীরামকৃষ্ণকে ঠাকুর নামে সম্মান করা হত। তাঁর শিষ্যরা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। ভারতীয় ঐতিহ্য অনুসারে তাঁদের ‘‌স্বামী’‌ বলা হত। তবুও গুরু, আচার্য, স্বয়ং ঠাকুর নামেই পরিচিত ছিলেন। রামকৃষ্ণ সম্প্রদায়ে তাঁর শিষ্যদের জন্য ‘‌স্বামী’‌ শব্দটি ব্যবহৃত হত, ঠাকুর হলেন শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা সারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ। আধুনিক ভারত গঠনকারী বাংলার মহান রেনেসাঁ ব্যক্তিত্বদের জন্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না।’‌

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর