Loading live market data...
Loading active stocks...
Connecting...

Agnipath: প্রতিবাদের আগুনে জ্বলছে সাত রাজ্য, বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

বিহারের চম্পারণে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প নিয়ে বিক্ষোভের আগুন ক্রমশই ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবারের পরে শুক্রবারও সকাল থেকে অগ্নিগর্ভ বিহার (Bihar) সহ একাধিক রাজ্য। ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে রাস্তা অবরোধ, ভাঙচুর-কোনও কিছুই বাদ যায়নি। বিহারের চম্পারণে (Champaran)  রাজ্যের উপমুখ্যমন্ত্রী (Bihar, Deputy CM) তথা বিজেপি নেত্রী রেণু দেবীর (Renu Devi) বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। লক্ষ্মীসরাইয়ে (Laxmisarai) ট্রেনে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে, তা অশনিস্কেত বলেই মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকরা (Ex Army Officers)।

গত ১৪ জুন আচমকই সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নয়া প্রকল্প এনেছে প্রতিরক্ষা মন্ত্রক। আর ওই প্রকল্পের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বিহার সহ কয়েকটি রাজ্য। এদিন পরিস্থিতির আরও অবনতি ঘটে। বেগুসরাই,সমস্তিপুর, লক্ষ্মীসরাই সহ বিহারের বিভিন্ন জায়গায় একের পর ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সমস্তিপুরে জম্মু-তাওয়াই এক্সপ্রেসের দুটি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দানাপুরেও বিক্ষোভকারীরা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে।

বিহারের পাশাপাশি প্রতিবাদের আগুনে জ্বলছে উত্তরপ্রদেশও। এদিন সকালে বালিয়া রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। সেই সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দুটি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি শাসিত (Bjp Ruled) হরিয়ানা (Haryana) ও মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যপ্রদেশ সরকার একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি