মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াণের প্রায় ন’বছর পর ফের বড় পর্দায় দেখা মিলল টম অল্টারের। হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ এই অভিনেতার শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’ অবশেষে মুক্তি পেয়েছে। ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে আটকে ছিল ছবিটি। নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ওয়েভ ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে এল টম অল্টারের শেষ অভিনয় করা ছবিটি। ছবিটি ১৯৭৫ সালের পটভূমিতে তৈরি। শুরুতে ‘সান ৭৫’ নামে পরিচিত ছিল সিনেমাটি। ২০১৬ সালেই মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু কিছু কারণে তা বারবার পিছিয়ে যায়। পরে ছবিটির নাম বদলে রাখা হয় ‘ডায়াল ১৯৭৫’।

ছবির সঙ্গে যুক্ত ছিলেন টম অল্টারের ছেলে জেমি অল্টারও। তাঁর কথায়, সিনেমাটি নিয়ে তাঁর বাবা যথেষ্ট আশাবাদী ছিলেন। দীর্ঘদিন প্রায় একই ধরনের চরিত্রে অভিনয় করার পর এই ছবিতে অন্যরকম একটি চরিত্রে নিজেকে প্রকাশ ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। ছবিতে টমের পাশাপাশি অভিনয় করেছেন কেকে মেননের মতো জনপ্রিয় অভিনেতাও। জেমি জানিয়েছেন, ২০২৩ সালে কেকে মেননের সঙ্গে কাজ করার সময় তিনিও ছবিটি মুক্তি না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছিলেন। এত বছর ধরে আটকে থাকার পর অবশেষে ছবিটি দর্শকদের কাছে পৌঁছনোয় টম অল্টারের অনুরাগীদের কাছেও এটি নিঃসন্দেহে বিশেষ মুহূর্ত। মুসৌরিতে জন্ম টম অল্টার বিদেশি বংশোদ্ভূত হলেও ভারতীয় সংস্কৃতি ও হিন্দি ভাষার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তাঁর অভিনয়জীবনের শুরু ১৯৭০-এর দশকে। ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘ক্রান্তি’, ‘রাম তেরি গঙ্গা মৈলি’, ‘গান্ধী’ এবং ‘বীর-জারা’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। তাঁর চেহারা তাঁকে অন্যদের থেকে আলাদা করলেও সেটিই তাঁর একমাত্র পরিচয় ছিল না। সংলাপ বলার ধরন, গভীর কণ্ঠস্বর এবং অভিনয়ের ভঙ্গি তাঁকে করে তুলেছিল অনন্য। ছোট চরিত্রেও নিজের উপস্থিতি দিয়ে দর্শকের নজর কাড়তে পারতেন তিনি।

আরও পড়ুন: যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

সিনেমার পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করেছেন টম অল্টার। প্রায় ৩৭ বছরের কর্মজীবনে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি মঞ্চাভিনেতা হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। তাঁর অভিনয় বারবার দেখিয়েছে, পর্দায় একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে জন্মপরিচয় নয়, প্রয়োজন প্রতিভা ও নিষ্ঠা। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন টম অল্টার। তাঁর মৃত্যুর এত বছর পর ‘ডায়াল ১৯৭৫’-এর মুক্তি যেন আরও একবার দর্শকদের সামনে ফিরিয়ে আনল সেই প্রিয় অভিনেতাকে।

বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ, নৈহাটির ‘ত্রাস’ বিষ্ণু অধিকারীকে খুঁজছে পুলিশ

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ