আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে আমেদাবাদে নিহত পিতা-পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গতকাল ছিল আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই বাজি ফাটানো। গুজরাটের আমেদাবাদ শহরে বাজি ফাটানোকে কেন্দ্র করে এক ব্যক্তি ও তার ছেলেকে ছুরির কোপে হত্যা করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাত 10 টার দিকে আমেদাবাদের রামোল এলাকার একটি আবাসিকের মধ্য়ে এক দল লোক আতশবাজি ফাটানো নিয়ে আরেক দল লোকের সাথে তুমুল ঝামেলা করছিল। এক অটোরিকশা চালক বিজয় শঙ্কর বংশীলাল ওই ঝামেলা থামাতে গেছিল। তখনই অভিযুক্ত ওই অটোরিকশা চালকের উপর ছুরির কোপ বসায়। সেই সময় তার ছেলে এবং ভাইপো বাঁধা দিতে গেলে তাদের উপরও ছুরির কোপ বসায় অভিযুক্ত। ঘটনায় নিহত হয়েছে অটো রিকশা চালক ও তার ছেলে এবং গুরুতর জখম তার ভাইপো।

বংশীলালের স্ত্রীর দায়ের করা অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্তের সাথে তার ভাসুরের কিছু দিন আগে ঝগড়া হয়েছিল। জানা গিয়েছে, রবিবার রাতে, বাইরে লোকেদের চিৎকার শুনে, বংশীলাল, তার স্ত্রী, ছেলে এবং ভাইপো তাদের বাড়ি থেকে ছুটে আসেন। তখন অভিযুক্তরা কয়েক দিন আগে তাদের আত্মীয়ের সাথে ঝগড়ার কথা স্মরণ করে তাদের গালিগালাজ শুরু করে।

তিনি আরও বলেন, অভিযুক্ত দীপক মারাঠি তাদের ছেলের পেটে ছুরির কোপ বসালে ঝগড়া মারাত্মক রূপ নেয়। বংশীলাল তার ছেলেকে আক্রমণ থেকে বাঁচাতে ছুটে গেলে তাকেও অন্যরা চারবার ছুরির কোপ বসায়। তাদের অবিলম্বে একটি অ্যাম্বুলেন্সে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে বংশীলাল এবং তার ছেলেকে মৃত ঘোষণা করা হয় এবং ভাইপো চিকিৎসাধীন। একজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে