চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ এআইএডিএমকে’র

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দ্রাবিড়ভূমে বড়সড় ধাক্কা খেল বিজেপি। সোমবার বিজেপির সঙ্গে সম্পর্কছিন্ন করার ঘোষণা করল জয়ললিতার দল এআইএডিএমকে।একই সঙ্গে এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে তামিলনাডুর প্রধান বিরোধী দল। বিজেপির সঙ্গে সম্পর্কত্যাগের ঘোষণা শোনার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন এআইএডিএমকের কর্মী-সমর্থকরা। দলের প্রধান কার্যালয়ের সামনে বাজি পোড়ানোও শুরু হয়েছে।

গত সপ্তাহেই কর্নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রাজনৈতিক সুবিধাবাদী হিসেবে পরিচিত এইচডি দেবগৌড়ার সংযুক্ত জনতা দল এনডিএ’তে যোগ দিয়েছিল। ফলে অনেকটাই উচ্ছ্বসিত হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিদিন থাকল না। এআইএডিএমকের সম্পর্কত্যাগের ঘোষণা বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে রাম ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কয়েকদিন আগেই তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, আপাতত বিজেপির সঙ্গে কোনও জোট গড়ছে না দল। লোকসভা ভোটের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাতে কিছুটা হলেও আশায় ছিলেন বিজেপির শীর্ষ নেতারা।

আদৌ বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা হবে কিনা, এনডিএ’র শরিক দল হিসেবে থাকা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে এদিন চেন্নাইয়ে এআইএডিএমকে’র সদর দফতরে বৈঠকে বসেছেন দলের সাংসদ-বিধায়ক-সহ পদাধিকারীরা। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিজেপির মতো সাম্প্রদায়িক মনোভাবাপন্ন দলের সঙ্গে আর সম্পর্ক রাখা হবে না। এনডিএ ছাড়া হবে। বৈঠকের পরে এআইএডিএমকে’র উপ সাধারণ সম্পাদক কে মুনাসামি সাংবাদিকদের জানান, ‘বিজেপির সঙ্গে সম্পর্কত্যাগ করার বিষয়ে সবাই সহমত পোষণ করেছেন। আজ থেকে এআইএডিএমকে আর এনডিএ’র শরিক দল হিসেবে থাকছে না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এআইডিএমকে সরে যাওয়ায় তামিলনাডু থেকে আগামী লোকসভা ভোটে শূন্য হাতেই ফিরতে হবে বিজেপিকে।

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ