বিমানে প্রস্রাব-কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা, সাসপেন্ড পাইলট

নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে গত বছর ২৬ নভেম্বর এক বৃদ্ধা সহযাত্রীর কম্বলে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনায় এবার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে (Air India) জরিমানা (Fine) করল ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation-DGCA) । এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ডিজিসিএ (DGCA)। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট বিমানের পাইলটকে ৩ মাসের জন্য সাসপেন্ডও করা হয়েছে।

নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে গত বছর ২৬ নভেম্বর এক বৃদ্ধা সহযাত্রীর কম্বলে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রের উপর চার মাসের ফ্লাইং নিষেধাজ্ঞা জারি করেছে এয়ার ইন্ডিয়া। এইদিন ডিজিসিএ-এর তরফে এয়ার ইন্ডিয়াকে জরিমানা ও পাইলটকে সাসপেন্ড করার পাশাপাশি এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর ইন ফ্লাইট সার্ভিসকেও তিন লাখ টাকার জরিমানা করা হয়েছে। ডিজিসিএ (DGCA)–এর সিভিল অ্যাভিয়েশনের প্রয়োজনীয়তা অনুসারে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার জন্য তাঁকে জরিমানা বলে জানানো হয়েছে।

উল্লেখ্য বিমানে প্রস্রাবের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে (Shankar Mishra) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যদিও অভিযুক্ত আদালতে দাবি করেছেন, তিনি প্রস্রাব করেননি বৃদ্ধা সহযাত্রীর গায়ে। তাঁর পাল্টা দাবি, ভদ্রমহিলা নিজেই প্রস্রাব করে দিয়েছিলেন বিমানে’। ইতিমধ্যে বিমানে চড়ার ক্ষেত্রে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে এয়ার ইন্ডিয়া। শঙ্কর মিশ্রের উপর চার মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিমান সংস্থার তরফে। গত ৭ জানুয়ারি শঙ্কর মিশ্রকে (Shankar Mishra) বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi police)। তাঁর নামে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল।

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের