চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা বন্ধুকে ককপিটে বসানোর জন্য ২ পাইলটকে শাস্তি এয়ার ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি: ককপিটে মহিলা বন্ধুকে বসানোর জন্য মাস খানেক আগে এক পাইলটকে সাসপেন্ড করেছিল ইয়ার ইন্ডিয়া। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হল এয়ার ইন্ডিয়ার বিমানে। গত সপ্তাহে দিল্লি থেকে লেহগামী ফ্লাইটের ককপিটে এক মহিলাকে আমন্ত্রণ জানানোর জন্য দুই পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার এআই-৪৪৫ (AI-445) বিমানের ককপিটে একজন মহিলাকে বসানো হয়েছে বলে বিমানের ক্রুদের কাছ থেকে অভিযোগ পান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এরপর বিমানের পাইলট এবং কো-পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থাকে জানান, ‘এআই-৪৪৫ বিমানের পাইলটের একজন মহিলা বন্ধু নিয়ম না মেনে ককপিটে প্রবেশ করেছিলেন, উভয় পাইলটকেই এয়ার ইন্ডিয়া গ্রাউন্ড/অফ-রোস্টার করেছে।’ এই ঘটনার বিষয়ে বেসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ’এর তরফে বলা হয়েছে, ‘ডিজিসিএ বিষয়টি সম্পর্কে অবগত এবং নিয়ম মেনে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে এয়ার ইন্ডিয়া।’

উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের এক পাইলট মহিলা বান্ধবীকে ককপিটে বসিয়েছিলেন। ডিজিসিএ সম্প্রতি ওই পাইলটের লাইসেন্স সাসপেন্ড করেছে। এই ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ডিজিসিএ।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ