মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের মাঝ আকাশে বিপত্তি। টার্বুলেন্সে পরে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি এয়ার ইন্ডিয়ার ফুকেত থেকে দিল্লিগামী বিমানে। যার ফলে আহত হয়েছেন ১২ জন যাত্রী। কয়েকজন ক্রু সদস্যও আহত হয়েছেন বলে সূত্রের খবর। গতকাল, সোমবার ঘটনাটি ঘটেছিল, যখন থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লি এয়ারপোর্টে ফিরছিল এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানটি।

আহত যাত্রী ও ক্রু সদস্যদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, দিল্লি ফেরার পথে মাঝআকাশে প্রবল টার্বুলেন্সের মধ্যে পড়ে ফ্লাইটটি। সে সময়ে আচমকাই প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায় যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমান। যার ফলে বিমানের ভিতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসনের বেল্ট বাঁধা না থাকায় কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু ছিটকে পড়ে আহত হন। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি।

আরও পডুন: চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Flightradar24- থেকে জানা যাচ্ছে, দিল্লির কাছে এসে টার্বুলেন্সের মধ্যে পড়ে যাত্রীবাহী বিমানটি। এয়ার ইন্ডিয়ার AI2379 এয়ারবাস A320 দিল্লিতে অবতরণের ঠিক আগে অল্প সময়ের জন্য Altitude হারিয়ে ফেলে। যার ফলে ঘটে ঘটনাটি। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে জানানোে হয়েছে, ‘ফ্লাইটটি অবতরণের পর সকল যাত্রী ও ক্রু বিমান থেকে নেমে আসেন। আহত যাত্রীদের চিকিৎসার ব্য়বস্থা করা হয় বিমানবন্দরের মধ্যেই। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা এয়ার ইন্ডিয়ার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছি এবং তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!