১২৪ বছর ধরে সিগন্যাল ছাড়াই চলছে ট্রেন, যাত্রী দেখলেই বাস-ট্যাক্সির মতো দাঁড়িয়ে পড়ে এই ‘আদাদা’

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন গোটা দেশ বুলেট ট্রেন, বন্দে ভারত আর হাই-স্পিড করিডরের স্বপ্নে মেতে উঠেছে, ঠিক তখনই উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে চলছে এক ব্যতিক্রমী ট্রেন। যার গতি কম, কিন্তু হৃদয় বিশাল। ঘড়ির কাঁটার নির্দেশে নয়, এই ট্রেন চলে মানুষের প্রয়োজনে, যাত্রীদের ডাকেই থামে। জলৌন জেলার বুক চিরে চলা এই ট্রেনটি তার দ্রুততার জন্য নয়, তার মানবিকতার জন্যই কিংবদন্তি।

দেশে সম্ভবত এটিই একমাত্র ট্রেন, যাকে ধরতে স্টেশনে ছুটোছুটি করার দরকার পড়ে না। রেললাইনের ধারে দাঁড়িয়ে হাত নাড়লেই যথেষ্ট। আবেগের রেলপথে ধীরে ধীরে এগিয়ে চলা এই ট্রেনটির নাম আট-কোঞ্চ শাটল, যা স্থানীয়দের কাছে পরিচিত ‘অদাদা’ নামে। আট জংশন থেকে কোঞ্চ মাত্র ১৩ কিলোমিটারের এই পথে ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে ১৯০২ সালে। অর্থাৎ এর ইতিহাস প্রায় ১২৪ বছরের।

আরও পড়ুন: সামনেই ছুটি? দিঘার ভিড় এড়িয়ে আভিজাত্যের স্বাদ নিন পঁচেটগড় রাজবাড়িতে, কীভাবে যাবেন?

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বছর পেরিয়েও ট্রেনটির চরিত্র বদলায়নি। তখন যেমন তিনটি কোচ ছিল, আজও ঠিক তেমনই তিনটি কোচ নিয়েই ছুটে চলে এই শাটল। এখানে নেই সিগন্যালের তাড়া, নেই ট্রেন মিস করার আতঙ্ক। ইঞ্জিনের গর্জন এখনও মনে করিয়ে দেয় রেলওয়ের শুরুর দিনের কথা, যখন যাত্রা ছিল অনুভূতির, নিয়মের নয়।

সাধারণত চলন্ত ট্রেন থামাতে চেইন টানলে আইনি ঝামেলা বাধে। কিন্তু এই শাটলের নিয়ম আলাদা। ট্রেন ছেড়ে দেওয়ার পরেও যদি কোনও যাত্রী দৌড়ে আসে, গার্ড সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে সংকেত দেন। চালক তখন গতি কমিয়ে দেন, যাতে যাত্রী নিরাপদে উঠতে পারেন। ট্র্যাকের পাশে থাকা মানুষদের কাছে এই ট্রেন যেন এক চলন্ত বাস। হাতের ইশারাই এখানে থামার সংকেত।

ঘণ্টায় গড়ে ৩০ কিলোমিটার বেগে চলা এই ট্রেনটি ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেয় প্রায় ৪০ মিনিট। কিন্তু এই ধীর যাত্রাই কৃষক, ছাত্র ও ছোট ব্যবসায়ীদের কাছে আশীর্বাদ। ৮ জংশন ঝাঁসি কানপুর প্রধান রেলপথে অবস্থিত হওয়ায় এই শাটলই কোঞ্চবাসীর বড় শহরের সঙ্গে যোগাযোগের সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের