পওয়ার ক্যারিশমা! গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢোল বাজালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী  

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গোটা মহারাষ্ট্রজুড়ে বিষাদের সুর। টানা দশদিন গণপতি আরাধনায় মেতে থাকার পর শনিবার বিদায় জানানোর পালা পার্বতী পুত্রকে। সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রায় অন্য মেজাজে ধরা দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। পুণের রাস্তায় মহারাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর নেতাকে ওই ভূমিকায় দেখে খানিকটা চমকে যান শোভাযাত্রায় অংশ নেওয়া বিনায়ক ভক্তরা।

গণেশ চতুর্থী থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র জুড়ে গণপতি বন্দনা। এদিন অনন্ত একাদশীতে শেষ হয় বিশেষ পুজো। বহু সর্বজনীন পুজো মণ্ডপ থেকে বিশেষ শোভাযাত্রা সহকারে গণেশ মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় কৃত্রিম ও প্রাকৃতিক পুকুরে। সেখানে গণপতি বাপ্পাকে বিসর্জন দিতে গিয়ে অনেকের চোখের কোনায় জলে চিকচিক করে উঠেছিল।

এদিন সকালে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার ও তাঁর স্ত্রী অনন্ত চতুর্থীর পুজো করতে হাজির হন পুণের বিখ্যাত শ্রীমন্ত দাগ্গু শেঠ হালওয়াই গণপতি মন্দিরে। পুজোর পরে দুজনে আরতিও করেন। এর পরে শুরু হয় বিসর্জনের পালা। শোভাযাত্রায় অংশ নেওয়া ঢোল বাদকদের সঙ্গে তাল মেলান অজিত। এক ঢোল বাদকের হাত থেকে কাঠি নিয়ে ঢোল বাজাতেও দেখা যায় তাঁকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘কোথা থেকে যে দশটা দিন কেটে গেল, তা বুঝতেই পারিনি। সাধারণ মানুষও বিনায়কের বন্দনায় এতটাই মগ্ন ছিলেন যে তাঁরাও বুঝতে পারেননি। গণপতি বাপ্পার কাছে একটাই প্রার্থনা, সবার জীবনে যেন শান্তি ও সুখ বজায় থাকে।’ পাশাপাশি গণেশ বিসর্জনে পুলিশের নির্দেশ মেনে চলার জন্যও সাধারন মানুষের কাছে আর্জি জানিয়েছেন অজিত।

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!