‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’, রাহুলের ন্যায় যাত্রায় হুঙ্কার অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আসন্ন লোকসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে জোট বেঁধেছেন কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। এই জোটের পরেই উত্তরপ্রদেশে  রাহুলের ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ –য় যোগদান করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি প্রথম প্রধান বিরোধী নেতাদের মধ্যে একজন যিনি রাহুলের এই যাত্রায় যোগদান করলেন।

এদিন ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ –য় যোগদানের পর অখিলেশ বলেন,’ প্রথমে  আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই।  আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানো।  যা বিজেপি ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচনে বিজেপি হটাও, দেশ বাঁচাও।‘ একথায় কংগ্রেসের সঙ্গে জোট বাধার পরেই ‘বিজেপি হটাও’ ডাক দিলেন সমাজবাদী পার্টির নেতা ।  

উল্লেখ্য, গত ২১ শে ফেব্রুয়ারি কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরপ্রদেশে লোকসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে জোটের ঘোষণা করে।  উত্তরপ্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, রাজ্যের ৮০টি আসনের মধ্যে ১৭টিতে লড়বে মল্লিকার্জুন খাড়গের দল। আর ৬৩টি আসনে লড়বে সমাজবাদী পার্টি ও তার সঙ্গীরা। মধ্যপ্রদেশেও হাতে হাত মিলিয়ে লড়বে দুই দল। ওই রাজ্যে ২৮ আসনে লড়বে কংগ্রেস। খাজুরাহো আসনে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি।উত্তরপ্রদেশে কংগ্রেসকে যে ১৭টি আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলি হল-অমেথি, রায়বরেলি, কানপুর (শহর), ফতেপুর সিক্রি, বাঁশগাঁও, সাহরানপুর, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, বারাণসী, আমরোহা, ঝাঁসি, বুলন্দশহর, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বারাবাঁকি ও দেবরিয়া। প্রথমে মোরদাবাদ নিয়ে জেদ ধরলেও পরে সমাজবাদী পার্টির চাপে ওই আসনের দাবি ছেড়ে দিয়েছে কংগ্রেস। ওই আসনে অখিলেশের দলই লড়বে।

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত