চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে বিজেপির আসন কমানো যায়, দাবি অখিলেশের

নিজস্ব প্রতিনিধিঃ ‘বিজেপিকে ভেঙে গুঁড়িয়ে দেব’, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগের প্রচারে কিংবা একাধিক জনসভায় এই একটি কথা বারেবারে ফিরে এসেছে অখিলেশের মুখে। কিন্তু বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন দেখা গেল বিজেপি ঝড়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছে অখিলেশের সমাজবাদী দল। তবে হারের মুখ দেখলেও আগের বারের নির্বাচনের থেকে বেশী সিট দখল করেছে  সপা। আর তাই হারলেও আফসোস অন্তত করছেন না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী দলের কাণ্ডারি। উল্টে অখিলেশ বললেন, ‘আমরা দেখিয়ে দিলাম উত্তরপ্রদেশেও বিজেপির আসন কমতে পারে।’

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরপরই অখিলেশ যাদব টুইটারে লেখেন, ‘আমরা দেখিয়েছি যে বিজেপির আসন সংখ্যা হ্রাস পেতে পারে। এই পতন অব্যাহত থাকবে। অর্ধেকেরও বেশি মিথ্যা মুছে ফেলা হয়েছে, বাকিগুলি অনুসরণ করা হবে। জনস্বার্থে সংগ্রাম অব্যাহত থাকবে।’ 

এর পাশাপাশি অখিলেশ উত্তরপ্রদেশের সাধারণ মানুষ তথা ভোটারদেরও ধন্যবাদ জানিয়েছেন সমাজবাদী দলের ওপর আস্থা রাখার জন্য। জয়ের মুখ না দেখলেও ২০১৭-এর বিধানসভা নির্বাচনের থেকে ভালো ফল করেছে সমাজবাদী দল। আগের বারের থেকে অনেক বেশী আসন এসেছে তাঁদের দখলে। আর সেটাকেই বিজেপির শেষের শুরু হিসাবে দেখছেন অখিলেশ। এবার সম্ভব না হলেও আগামী নির্বাচনে তাঁরাই যে গেরুয়া বাহিনীকে ধুয়ে মুছে সাফ করবে তা নিয়ে রীতিমতো আশাবাদী তিনি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে ৪০৩টি আসনের মধ্যে পেয়েছে ২৭৩টি আসন। আগের বারের থেকে আসন সংখ্যা কমেছে ৪৯টি। অন্যদিকে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসে অখিলেসের সমাজবাদী দল পেয়েছে ১২৫টি আসন। আগের বারের থেকে অখিলেশের সপা ৭৩ টি আসন বেশী পেয়েছে বলে খবর। আর তাই হেরে গেলেও এবারের বিধানসভা নির্বাচনে যে রীতিমতো যোগীর কাঁধে কাঁধ রেখে লড়াই চালিয়েছে অখিলেশ নির্বাচনের ফলাফলেই সেটা পরিষ্কার।   

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ