রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিচ্ছেন অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। বুধবারই দুই দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। সমঝোতা অনুযায়ী, অমেথি-রায়বরেলি-সহ ১৭ লোকসভা আসনে লড়বে কংগ্রেস। আর বাকি ৬৩ আসনে লড়বে সমাজবাদী পার্টি। আর ওই আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেই উত্তরপ্রদেশে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী রবিবার ২৫ ফেব্রুয়ারি আগ্রায় রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র দ্বিতীয় পর্বে যোগ দেবেন অখিলেশ যাদব।   

বুধবারই উত্তরপ্রদেশে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথমে কথা ছিল, গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত রায়বরেলিতেই প্রাক্তন কংগ্রেস সভাপতির কর্মসূচিতে সামিল হবেন সপা সুপ্রিমো। কিন্তু শেষ মুহুর্তে উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের টালবাহানায় বেঁকে বসেন মুলায়ম পুত্র। ক্ষুব্ধ কণ্ঠে তিনি জানিয়ে দেন, যতদিন না আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সপা কোনও সিদ্ধান্তে পৌঁছচ্ছে ততদিন পর্যন্ত রাহুলের কর্মসূচিতে সামিল হবে না সমাজবাদী পার্টি।

অখিলেশের ওই ধমকিতেই কাজ হয়। চাপে পড়ে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে উদ্যোগ নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। খোদ প্রিয়াঙ্কা গান্ধি কথা বলেন অখিলেশ যাদবের সঙ্গে। তাতেই কাটে জট। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশেও সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতায় পৌঁছয় কংগ্রেস।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের