বৃহস্পতিবার শুনানির আগে প্রধান বিচারপতিকে চিঠি চিকি‍ৎসক সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি কর কাণ্ড নিয়ে আগামিকাল বৃহস্পতিবার ফের শীর্ষ আদালতে শুনানি রয়েছে। ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে শীর্ষ আদালতে  সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। আর শুনানির কয়েক ঘন্টার আগে একাধিক ‘আবদার’ জানিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বুধবার চিঠি পাঠাল সর্বভারতীয় রেসিডেন্টস ও জুনিয়র ডক্টর্সস জয়েন্ট অ্যাকশন ফোরাম (আইজাফ)। ওই চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অগ্রগতি নিয়ে জমা দেওয়া রিপোর্ট প্রকাশ্যে আনার অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীরা অবশ্য রেসিডেন্টস ও জুনিয় চিকি‍ৎসকদের সংগঠনের এমন দাবিকে বিচারব্যবস্থার উপরে ‘চাপ’ তৈরির কৌশল হিসাবেই দেখছে।

গত মঙ্গলবারই আরজি কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলার শুনানি করেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। প্রথম দিনের শুনানিতে আরজি করে তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ করে খুনের মামলায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দেশ জুড়ে চিকি‍ৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন বিচারপতিরা। সেই সঙ্গে আরজি করের নিরাপত্তার দায়িত্বও কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে জুনিয় চিকি‍ৎসকদের কর্মবিরতি তুলে কাজে ফেরারও অনুরোধ জানান।

যদিও প্রধান বিচারপতির সেই অনুরোধে কর্ণপাত করেননি জুনিয়র ও রেসিডেন্টস চিকি‍ৎসকরা। নিজেদের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে রোগীদের ভোগান্তিতে ফেলে  কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আইনজীবীরা মনে করছেন, দেশের প্রধান বিচারপতির অনুরোধ উপেক্ষা করে কার্যত বিচার ব্যবস্থার প্রতিই অনাস্থা প্রকাশ করেছেন জুনিয়র চিকি‍ৎসকরা। আর এবার মামলার পরবর্তী শুনানির আগে প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে একাধিক আবদার জানিয়েছেন ‘কর্মনাশা আন্দোলনের’ পথে হাঁটা জুনিয়র চিকি‍ৎসকরা।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?