অমরনাথ যাত্রা: কাশ্মীরের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের তৃতীয় দল

এখনও পর্যন্ত মোট ১২৮০৭ জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমরনাথ যাত্রার উদ্দেশে জম্মু থেকে পূণ্যার্থীদের তৃতীয় দল রওনা দিল কাশ্মীরের উদ্দেশে। রবিবার ৪৯০৩ জনের পূণ্যার্থীদের দলটি জম্মুর বেস ক্যাম্প ছেড়েছে। গত ৩০ন জুন উপরাজ্যপাল মনোজ সিনহা (Lt Governor Manoj Sinha) পূণ্যার্থীদের যাত্রার সূচনা করার পর এখনও পর্যন্ত মোট ১২৮০৭ জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এদিন সকালে ৩৭৯ মহিলা ও ২২৬ সাধু-সহ ২৫৫৭ জন পূণ্যার্থী ১০৪টি গাড়িতে চেপে পহেলগামের উদ্দেশে রওনা দিয়েছেন। পাশাপাশি ২৩৪৬ জন পূণ্যার্থী ১৩১টি গাড়িতে চেপে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছেন। উল্লেখ্য দুটি পথে তীর্থযাত্রীরা পৌঁছবেন অমরনাথে। অনন্তনাগ জেলার অন্তর্গত নানওয়ান-পহলগাম রুট দিয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে যাওয়া যাবে। আরেকটি পথ রয়েছে গান্ধেরবাল জেলার অন্তর্গত বালতাল রুট। ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুট। এখনও পর্যন্ত অমরনাথ যাত্রার জন্য ৩.৫ লাখের বেশি মানুষ অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

প্রসঙ্গত এর আগে শনিবার সকালে ভগবতী নগর বেস ক্যাম্প ছেড়ে পূণ্যার্থীদের দ্বিতীয় দল ১৮৮টি গাড়িতে চেপে অমরনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন। শুক্রবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দলের যাত্রার সূচনা করেন উপরাজ্যপাল মনোজ সিনহা। শনিবার থেকে শুরু হয়ে আগামী ৬২ দিন ধরে চলবে অমরনাথ যাত্রা।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর