চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুর নিয়ে মোদির মুখ খোলাতে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা ইন্ডিয়া জোটের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরের জাতি হিংসা নিয়ে সংসদের অভ্যন্তরে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুলতে বাধ্য হন তার জন্য সংসদের চলতি অধিবেশনেই অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিরোধী মহাজোটের নেতারা। তবে ওই অনাস্থা প্রস্তাব আনার আগে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে চাইছেন মল্লিকার্জুন খাড়গে-সুদীপ বন্দোপাধ্যায়। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক বিরোধী শিবিরের এক নেতা বলেন, ‘সোজা আঙুলে যখন ঘি উঠছে না, তখন আঙুল কিছুটা বাঁকাতেই হবে।’ তবে মণিপুর নিয়ে আদৌ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি দেবেন কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

গত চার দিন ধরে মণিপুর কাণ্ড নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষই। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছেন বিরোধী সাংসদরা। যার ফলে দফায় দফায় সংসদের দুই কক্ষের কাজকর্ম মুলতুবি করতে হচ্ছে। এদিন সকাল এগারোটা নাগাদ লোকসভা বসতেই বিরোধী দলের সাংসদরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে শ্লোগান দিতে থাকেন। পাল্টা শ্লোগান দেন বিজেপি সাংসদরা। মিনিট চারেকের মধ্যেই দুপুর দুটো পর্যন্ত সভার কাজ মুলতুবি রাখার কথা ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা।

অন্যদিকে রাজ্যসভাতেও মণিপুর নিয়ে কোন ধারায় আলোচনা হবে তা নিয়ে বিতর্ক চলছে। শুরুতেই সভার চেয়ারম্যান জানান, ৫০ সাংসদ ২৬৭ ধারায় আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন। কিন্তু বিরোধী সাংসদরা ওই কথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ